চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজেও আম্পায়ারিং বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আসর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটমহলে একাধিকবার আলোচনায় উঠে এসেছে ভুল আম্পায়ারিং। একের পর এক আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন ক্রিকেটাররা। যার কারণে প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলেও। বাদ যায়নি বিশ্বকাপ ফাইনালও।

ওভার থ্রো’তে পাঁচ রানের পরিবর্তে ইংল্যান্ডকে কুমার ধর্মসেনার ছয় রান উপহার দেয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। অত্যন্ত নিম্নমানের আম্পায়ারিংয়ের ধারা বিশ্বকাপ পরবর্তী সময়েও বজায় রইল।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথম টেস্টের প্রথম দিনেই কাঠগড়ায় দুই আম্পায়ার আলিম দার ও জোয়েল উইলসন। দুজনে মিলে অন্ততপক্ষে সাতটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন প্রথম দিনেই। যা নিয়ে ক্রিকেটমহলে রীতিমতো ঝড় উঠেছে।

বিশেষজ্ঞরা অনেকেই আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। যার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ও অ্যাশেজ জয়ী অধিনায়ক রিকি পন্টিও।

ম্যাচের দ্বিতীয় ওভারে স্টুয়ার্ট ব্রডের প্রথম বল ডেভিড ওয়ার্নারের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার জনি বেয়ারস্টোর হাতে গেলেও আম্পায়ার আলিম দার আবেদন নাকচ করেন। পরে টেলিভিশন রিপ্লেতে আল্ট্রাএজ প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় আউট ছিলেন ওয়ার্নার।

চতুর্থ ওভারে ব্রডের পঞ্চম বল ওয়ার্নারের প্যাডে গিয়ে লাগে। আঙুল তুলে দেন আলিম দার। রিভিউ না-নিয়ে সাজঘরের পথে হাঁটা লাগান ওয়ার্নার। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল লেগ-স্ট্যাম্প ছাড়িয়ে যাচ্ছিল।

Reneta

একই রকম ঘটনা ঘটেছে ক্রিস ওকসের বলে উসমান খাজার আউট নিয়ে। প্রথমে আউট দেননি আম্পায়ার উইলসন। রিভিউ নিয়ে আউট পান ইংলিশরা।

অজিদের টপ স্কোরার স্টিভ স্মিথকে আম্পায়ার আলিম দার এলবিডব্লু আউট দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান স্মিথ। ম্যাথু ওয়েডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ওকস। আম্পায়ার উইলসন আউট দেননি। জো রুট রিভিউ নিলে সিদ্ধান্ত ইংল্যান্ডের অনুকূলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT