চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজে প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ০৭, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিসবেনের গ্যাবায় বুধবার মাঠে গড়াচ্ছে অ্যাশেজের প্রথম টেস্ট। খেলতে পারছেন না জেমস অ্যান্ডারসন। মাঠে নামলেই ইংল্যান্ড পেসার তৃতীয় ক্রিকেটার হিসেবে গ্যাবায় পঞ্চম টেস্ট খেলার কীর্তি গড়তেন। ক্যারিবীয়দের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ ও নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির আছে এই কীর্তি।

কাফ মাসলের চোট সিরিজের প্রথম টেস্টে নামতে দিচ্ছে না জিমিকে। কনুইয়ের চোটের কারণে অ্যাশেজ থেকেই ছিটকে গেছেন জফরা আর্চার। পিঠে সার্জারির জেরে অলি স্টোনসও নেই।

সোমবার নেটে ঘণ্টাখানেক বোলিং করলেও নিজেকে ফিট মনে করছেন না অ্যান্ডারসন। কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্টও। সাদা পোশাকে ৬৩২ উইকেটে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ শিকারিকে নিয়ে কথা বলেছেন অধিনায়ক জো রুট।

‘পুরো সিরিজজুড়ে আমাদের সামনে যা অপেক্ষা করছে, তার জন্য আমাদের সেরা দল হয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। মাঠ ও ফিটনেস বিবেচনায় আমাদের অবশ্যই স্মার্ট এবং বুদ্ধিমান হতে হবে।’

‘জেমস আমাদের অন্যতম সেরা বোলার। গত কয়েক বছরে জিমির রেকর্ডের দিকে যদি তাকান, দেখবেন তার খেলার কত উন্নতি হয়েছে। তার বয়স হয়তো বাড়ছে, কিন্তু এখনও একইরকম ভালো বোলিং করছে।’

অ্যান্ডারসনের অনুপস্থিতিতে মার্ক উডের পেস-সঙ্গী হতে পারেন ক্রিস ওকস এবং অলি রবিনসন। একাদশে স্পিনার থাকতে পারেন জ্যাক লিচ। দীর্ঘ স্বেচ্ছা নির্বাসন শেষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন বেন স্টোকস।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসনঅ্যাশেজ সিরিজ-২০২১কামিন্সরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT