চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের ‘৫০০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টেস্ট ইতিহাসের ষষ্ট এবং প্রথম ইংলিশ বোলার  হিসেবে ৫০০ উইকেটের মালিক হয়েছেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ক্রেইগ ব্রেথওয়েটকে (৪) বোল্ড করে তিনি এই রেকর্ড গড়েন। মাইলফলকে পৌছাতে এই ম্যাচের আগে তার তিন উইকেট দরকার ছিল। প্রথম ইনিংসে দুটি পাওয়ায় অপেক্ষা বাড়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুটা আবেগী হয়ে পড়েন।

এমনদিনে ইটের জবাবে পাটকেলও খেয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১২৩ রানে অলআউট করার পর তারা ১৯৪ রানে গুটিয়ে গেছে। অবাক করার বিষয় হলো উইন্ডিজ ক্যাপ্টেন হোল্ডার এদিন মাত্র তিন বোলারকে ব্যবহার করেই ইংল্যান্ডকে থামিয়ে দেন।

টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া আগের পাঁচ বোলারের মধ্যে তিনজন স্পিনার ও দুজন পেসার রয়েছেন।  ৮০০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দুই নম্বরে ক্রিকেটের বর্ণময় চরিত্র অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। আর তিনে আছেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। চারে থাকা অজি পেসার গ্লেন ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩ এবং বর্তমানে বাংলাদেশের বোলিং কোচ ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার কোর্টনি ওয়ালসের উইকেট ৫১৯টি।

শুক্রবার ইংল্যান্ডের লিড ৭১ রানের ভেতর রাখতে কেমার রোচ পাঁচ উইকেট শিকার করেন। অধিনায়ক জ্যাসন হোল্ডার নিজে নিয়েছেন চারটি। তৃতীয় বোলার শ্যানন গ্যাব্রিয়েলের শিকার একজন।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস বল হাতে পাঁচ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও অর্ধশতক করেছেন। ২৯ রানে জীবন পাওয়ার পর ৬০ রানে সাজঘরে ফেরেন তিনি। এক টেস্টে পাঁচ উইকেটসহ এই প্রথম পঞ্চাশ কিংবা তার বেশি রান করেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ রান বোলার স্টুয়ার্ট ব্রডের, ৩৮। মিডল অর্ডারে নেমে ডেভিড মালান করেন ২০।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডজেমস অ্যান্ডরসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

মে ৫, ২০২৬

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT