চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যাটর্নি জেনারেলের মৃত্যু আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার বাদ আসর বেইলি রোডের মিনিস্টার এপার্টমেন্টের সরকারি বাসভবনে অনুষ্ঠিত মাহবুবে আলমের কুলখানিতে উপস্থিত হয়ে এ কথা বলেন প্রধান বিচারপতি।

সেসময় তিনি আরো বলেন, ‘মাহবুবে আলম ছিলেন স্বাধীনতার সপক্ষের শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর।’

কুলখানিতে আইনমন্ত্রী আনিসুল হক, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি শেখ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

কুলখানি অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মাহবুবে আলমের নম্রতা, ভদ্রতা ছিল সকলের জন্য অনুকরণীয়।’

সেসময় মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘দায়িত্ব পালনে ক্ষেত্রে মাহবুবে আলমের যে সততা ও নিষ্ঠা ছিল সে কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

Reneta

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ভালো মানুষ ছিলেন। তার ছিল অতুলনীয় ধৈর্য ও পেশাদারিত্ব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT