চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি: বাংলাদেশের লাভ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেমন তাদের পাশে দাঁড়িয়েছে, তেমনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের পাশে থেকে তাদের শরণার্থী জীবনের চাহিদা পূরণ করে যাচ্ছে। সারাবিশ্ববাসীর মনোযোগ আকর্ষণসহ তহবিল সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ করে যাচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।

সেসব কাজের ধারাবাহিকতায় এখন বাংলাদেশে অবস্থান করছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। কোনো সন্দেহ নেই যে, জনপ্রিয় এসব তারকাদের আগমনে রোহিঙ্গা ইস্যুটি আরো মনোযোগ কাড়বে বিশ্বব্যাপী। কিন্তু এতে বাংলাদেশের লাভ কী হবে?

২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমনপীড়ন শুরু করে দেশটির সামরিক বাহিনী। এরপর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। এখন দেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে। সংরক্ষিত বনাঞ্চল-পাহাড় ধ্বংস করে সেসব স্থানে রোহিঙ্গারা ক্যাম্প গড়ে তুলেছে, যা বর্তমানে স্থায়ী জনপদে পরিণত হয়েছে। সেখানে বসবাসরত রোহিঙ্গারা সম্পূর্ণ বিনাখরচে বিনাকর্মে তাদের বাংলাদেশে রাখতে, দেশের উপরে অর্থনৈতিক-সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে।

অ্যাঞ্জেলিনা জোলি’র সফর বিষয়ে ইউএনএইচসিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন এবং সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউএনএইচসিআর কীভাবে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতা করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন জোলি। এ ছাড়া বিশ্বের সবচেয়ে নিগৃহীত এই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষের সমস্যা সমাধান কীভাবে নিরাপদ ও টেকসই উপায়ে করা সম্ভব, সে বিষয়েও আলোচনা করবেন এই অভিনেত্রী।

অ্যাঞ্জেলিনা জোলি হয়তো রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গিয়ে রোহিঙ্গাদের অবস্থার কথা সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে জানিয়ে মানবিক আবেদন তৈরি করে তহবিল সংগ্রহসহ নানা কাজ করবেন। এতে করে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বিভিন্ন কর্মসূচিতে হয়তো গতি আসবে, কিন্তু নিজ দেশ-ঘরবাড়ি ও স্বজন হারানো রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার প্রক্রিয়া কতোটা সুগম হবে, তা কেউ পারবে বলে আমাদের মনে হয় না।

রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজটি এখন শুধুমাত্র কাগুজে সান্ত্বনা হিসেবেই ঘুরপাক খাচ্ছে। মিয়ানমারের সঙ্গে যে চুক্তি হয়েছে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াতো দূরের কথা, উল্টো বিভিন্ন সময় গণমাধ্যমে নানা গায়েবি অভিযোগ করে মিয়ানমার। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন দেশে অবস্থান করা রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রবণতা। বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে। আমাদের আশাবাদ, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে এবং অ্যাঞ্জেলিনা জোলিদের ইমেজ কাজে লাগিয়ে আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সর্বশক্তি নিয়োগ করতে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিরোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT