কলকাতার সারদা ও রোজ ভ্যালি অর্থ জালিয়াতি কেলেংকারিতে রাজ্য পুলিশ কমিশনার রাজিব কুমার ‘সম্ভাব্য অভিযুক্তদের একজন’ বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজিব কুমারের বাসভবনে অনুমতি না নিয়েই তল্লাশি চালাতে গিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআইয়ের কয়েক কর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে কেন্দ্র-রাজ্য সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে এ কথা বলল কেন্দ্র। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবিধানিক অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন মমতা। প্রতিবাদে মেট্রো চ্যানেলে অবস্থান কর্মসূচিতে বসেন তিনি।
ভিডিও: জকির সবুজ








