চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অাশ্বাসই এখন ভরসা

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
১০:২২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার গণমাধ্যম সংশ্লিষ্টরা হতাশা প্রকাশ করেছেন। তবে, তারা বলছেন, সরকার যে আশ্বাস দিয়েছিল তার বাস্তবায়ন হবে বলে তারা আশা রাখতে চান।

জিটিভি ও সারাবাংলার প্রধান সম্পাদক সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা চ্যানেল আই অনলাইনকে বলেন: ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে সাংবাদিকদের প্রত্যাশা অপূর্ণ হয়েছে। আমাদের একটা প্রত্যাশা ছিল আইনমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেছিলেন, এই বিষয়টি নিয়ে পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হবে। কিন্তু আমরা দেখলাম, তারা আলোচনার নামে শুধু সময়ক্ষেপণ করেছে। কোনোরকম আলোচনা ছাড়াই রাষ্ট্রপতিকে দিয়ে আইনটি স্বাক্ষর করিয়ে নেয়া হয়েছে। ফলে এটি কার্যকর হয়ে গেছে।

‘আমরা হতাশা ব্যক্ত করছি এবং মনে করছি যে, স্বাধীন মত প্রকাশের বিষয়ে আমাদের যে সংশয় ছিলো সেটা নিয়ে সরকার কোনো ধরনের চিন্তাভাবনা করলো না। তারপরও প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, এটি সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। সেই আশ্বাস পর্যন্তই এখন ভরসা। এর বাইরে আর কিছু ভাবতে পারছি না।’

বিশ্লেষক বা সাংবাদিক একটি টেলিভিশন শোতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
সৈয়দ ইশতিয়াক রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন: আগে ৫৭ ধারার যে অপব্যবহার হয়েছে, আমরা দেখবো ডিজিটাল নিরাপত্তা আইনেরও অপব্যবহার শুরু হয়ে যাবে।

‘মুক্তচিন্তার অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হবে। যেভাবে পুলিশকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে তা অগ্রহণযোগ্য। সম্পাদক পরিষদ ও সাধারণ মানুষের বক্তব্যকে মাথায় না নিয়ে এই ধরনের আইন কার্যকর করা খুবই দু:খজনক।’

রোবায়েত ফেরদৌস

দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন: একটা বিষয় স্পষ্ট যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিলই এবং সম্পাদক পরিষদের পক্ষ থেকে সেই উদ্বেগ উৎকণ্ঠার কথা সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানানোও হয়েছে। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের বিশেষ করে বিএফইউজে, ডিইউজে, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ যারা আছেন তারা সকলেই এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা কয়েক দফা বৈঠকও করেছি। সবশেষে তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছি। সেখানেও তারা বলেছিলেন বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। বিশেষ করে অন্তত ৫টি ধারায় নতুন কিছু করা যায় কিনা, কোনো সংশোধন পরিবর্তন আনা যায় কিনা সেটি বিবেচনায় নেয়া হবে। তখন আইনটি সংসদে পাস হয়েছিল আর আজ রাষ্ট্রপতি স্বাক্ষরের মধ্যে দিয়ে কার্যকর হলো।

সাইফুল আলম
Reneta

তিনি বলেন: এই আইন এখনও সংশোধনের সুযোগ রয়েছে। সংসদ যেহেতু চলছে, সেখানে পরিবর্তন আসে কিনা সেটা দেখার বিষয়। আগামী ২১ অক্টোবর সংসদ অধিবেশন আছে। সেখানে সাংবিধানিকভাবে সংশোধনের সুযোগ আছে, দেখা যাক সেটি হচ্ছে কিনা। সম্পাদকরা বসে এই বিষয়ে নিশ্চয়ই তাদের মতামত জানাবেন। তবে, এখন আমাদের উদ্বেগ আর উৎকণ্ঠাটা রয়েই গেলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT