কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ১২টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রতিটি ক্যাম্পেই তাদের জন্য রয়েছে অস্থায়ী বাসস্থান, খাবার, চিকিৎসা সেবা, স্যানিটেশন এবং পানির ব্যবস্থা। কিন্তু অল্প জায়গায় এত বেশি মানুষের বসবাস এবং অপরিকল্পিত কার্যক্রমের ফলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা দূষিত হয়ে উঠছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের জনসংখ্যা ৫ লাখ। আর ১২টি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রায় ১২ লাখ। অল্প জায়গায় অতিরিক্ত মানুষের বসবাসের কারণে রোহিঙ্গা ক্যাম্প এলাকাগুলো এরই মধ্যে দূষিত হয়ে উঠেছে। বেশিরভাগ জায়গায় নোংরা পরিবেশ ও দুর্গন্ধ।
সমাজসেবা অধিদপ্তর বলছে, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পানির ব্যবস্থার জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থা কাজ করছে।
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা রোগ বালাই ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ৫ লাখ রোহিঙ্গাকে স্বাস্থ্য সেবা দিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







