চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্থিরতার ইঙ্গিতে অস্থিতিশীলতার আশংকা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

টানা তিন মাসের সহিংসতা এবং অস্থিতিশীল অবস্থার পর সিটি নির্বাচনকে কেন্দ্র করে স্বস্তির সুবাতাস বইলেও ওই নির্বাচনকে ঘিরেই আবারো অস্থিরতার ইঙ্গিত। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  গাড়িবহরে হামলা, হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা এবং কথার যুদ্ধে আবারো সংকটের আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চ্যানেল আই অনলাইনকে তারা বলেছেন, সিটি নির্বাচনকে ঘিরে দেশে এক ধরণের স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর তার সদ্ব্যবহার করা উচিত। বিশ্বব্যাংকের হিসাবে দেশের অর্থনীতির জন্য সাড়ে ১৭ হাজার কোটি টাকার লোকসানের মতো ক্ষতি এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ এবং সেজন্য সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন তারা।

ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারপার্সন অধ্যাপক ড. সুলতান হাফিজ রহমান বলেন, গাড়িবহরে হামলার মতো ঘটনা আরো ঘটলে তা দেশকে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

Banglabid

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক বশির আহমেদ অবশ্য অতো বেশি আশংকিত নন। কোনো হামলাই সমর্থনেযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, সিটি নির্বাচনকে ঘিরে দেশের পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়ে এসেছে। অনেকদিন পরে পাওয়া শান্ত রাজনৈতিক পরিবেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় কিছুটা বিঘ্নিত হলেও তা আগের পরিস্থিতিতে ফিরে যাবে না।

কিন্তু পরিস্থিতির উন্নতিতে এখনই মনযোগী না হলে কঠিন পরিস্থিতির আশংকা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নূরুল আমিন বেপারী। তিনি বলেন, সিটি নির্বাচনকে ঘিরে দেশে স্বস্তি ফিরে এসেছিলো। আশা করা হচ্ছিলো এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো আবারো সুস্থ রাজনীতির চর্চায় ফিরে আসবে। কিন্তু গতকাল যা ঘটেছে তা গণতন্ত্র পরিপন্থি। এ ধরণের আচরণ প্রমাণ করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন হোক তা চায় না।

নুরুল আমিন বেপারী মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার সমর্থিত প্রার্থীর হেরে যাবার সম্ভাবনা রয়েছে। এজন্যই তারা চাচ্ছে এই নির্বাচন বিএনপি বয়কট করুক। তিনি বলেন, সরকার যদি সুষ্ঠু এবং স্বচ্ছ সিটি নির্বাচন দিতে ব্যর্থ হয়, তা হলে জাতীয় নির্বাচনের পর যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তা আবারো ফিরে আসবে।

Reneta

পরিস্থিতি পরে যাই হোক, ব্র্যাক ইউনিভার্সিটির ড. সুলতান হাফিজ রহমান মনে করছেন, অবাধ এবং সুষ্ঠু সিটি নির্বাচন না হলে সরকারের সমালোচকরা আবারো কথা বলার সুযোগ পাবে। তবে তার মতে, দু’ দলের সামনেই দায়িত্ব অনেক। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা বজায় আছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার যে চেষ্টা, তা ধরে রাখতে দু’ দলকেই ভূমিকা রাখতে হবে।

এজন্য সিটি নির্বাচনকে শতভাগ সুষ্ঠু এবং স্বচ্ছ করাকে খুবই গুরুত্ত্বপূর্ণ হিসেবে দেখছেন ড. সুলতান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. বশির আহমেদও মনে করেন, শান্তিপূর্ণ পরিবেশের জন্য নির্বাচনটা সুষ্ঠু হওয়া খুব জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগখালেদা জিয়াবিএনপিশেখ হাসিনাসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT