চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচারের পর প্রকাশ্যে নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পায়ের হাড়ে অস্ত্রোপচারের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে নেইমারকে। শনিবার বেলো হরিজন্তের মাতের দেই হাসপাতালে সফল অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পরেই ছেড়ে দেয়া হয় ব্রাজিল তারকাকে।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নেইমারকে। সেখান থেকে ব্যক্তিগত জেট বিমানে ব্রাজিল তারকা রওনা হন মনগারাচিবা রিসোর্টে। রিও ডি জেনেরিও থেকে প্রায় ১০০ কিমি দূরে এই রিসোর্ট। সেখানেই কাটবে পিএসজি তারকার পুনর্বাসন সময়টা।

ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, ইতিমধ্যেই নেইমারের রিহ্যাবের কার্যক্রম শুরু হয়েছে। তার বিশেষ পুনর্বাসনের জন্যই এই বিলাসবহুল রিসোর্টকে বেছে নেয়া হয়েছে। রিসোর্টে একটি জিম ছাড়াও প্রয়োজনীয় সকল সুবিধাদির সঙ্গে এমন একটি যন্ত্র আছে যা দিনে ৩০০ কেজি বরফ তৈরি করতে পারে। আধুনিক সব বড় ফুটবল ক্লাবেই এ রকম যন্ত্র থাকে।

নেইমারের পুনর্বাসনের দায়িত্বে আছেন ব্রাজিল এবং পিএসজির ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি। যিনি ক্যারিয়ারের শুরু থেকেই নেইমারের সঙ্গে কাজ করছেন।

পুনর্বাসন শুরু হলেও অবশ্য নেইমারের মাঠে ফেরার ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। ছয় সপ্তাহ পর তার চোট পরীক্ষা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT