চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র বেচতে জঙ্গি তৈরি করেছে পশ্চিমারা: মতিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

পশ্চিমারা বিশ্বব্যাপী জঙ্গি ও সন্ত্রাসের সৃষ্টি করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, তারা অস্ত্রের বাজার তৈরির জন্য পৃথিবীকে তছনছ করছে। পশ্চিমারা আসলে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে।

শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ‘দুঃস্থ অসহায় মানুষের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নিউজিল্যান্ডে গতকাল ঘটে যাওয়া নারকীয় হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে সাবেক এ মন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে একটি উন্মাদীয় অবস্থা চলছে। আমি উন্নত বিশ্বের উদ্দেশে বলবো, এদের সৃষ্টি করেছে কে? আমি বলব এদের সৃষ্টি করেছেন আপনারা। লাদেনের জন্ম দিয়েছিল কে? এই আপনারা….আমরা সিক্রেট ডকুমেন্টরিগুলোতে দেখেছি আমেরিকার ঘাঁটির কয়েক’শ কিলোমিটার গজের মধ্যে লাদেন বসবাস করত। আপনারা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। এই হলেন আপনারা, জঙ্গি কার্যকলাপের সারা পৃথিবীর শান্তি বিঘ্নিত করছেন।’

যারা ধর্মের নামে সন্ত্রাসী কার্যকালাপ চালায় তারা ধর্মে বিশ্বাস করে না বরং ধর্মকে ব্যবহার করে ফয়দা লুটার চেষ্টা করে জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ শেখ হাসিনাকে, তিনি শুধু মৌখিক নয় জঙ্গি নির্মূলে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। যারা হলি আর্টিজানের পর সর্ববৃহৎ ঈদের জামায়াত শোলাকিয়ায় বোমা হামলা চালানোর পরিকল্পনা করতে পারে – এরা ধর্ম চায় না, ইসলামও চায় না। এরা চায় ফায়দা হাসিল করতে।

বিএনপি-জামায়াতের প্রচারণায় এদেশে জঙ্গি সৃষ্টি হয়েছিল বলেও অভিযোগ করেন মতিয়া।

অনুষ্ঠানে তিনি বলেন, হতদরিদ্রদের মাঝে এখন রিকশা বিতরণ করলেও এমনটা সময় আসবে; যখন রিকশার পরিবর্তে স্বয়ংক্রিয় যান দেওয়া হবে। আমরা এখন মানুষকে রিকশা দিচ্ছি কিন্তু সামনে সেটার দরকার হবে না। কারণ তখন আমাদের দেশ উন্নত হবে।

Reneta

দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী।

বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ডমতিয়া চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT