চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার ক্রিকেট ও মাশরাফীর পর্যবেক্ষণ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:১৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এক দশক পর টেস্ট ক্রিকেটের বয়স ছাড়িয়ে যাবে দেড় শতাব্দী। মহাকালের এই সুদীর্ঘ সময়ে ‘জেন্টল ম্যান গেমে’র সেরা দল বাছাই করতে গেলে সবার আগে আসবে অস্ট্রেলিয়ার নাম। এই সত্য স্বীকার করে নিতে ক্রিকেট ইতিহাসের মনোযোগী পাঠক হওয়ার দরকার নেই। কিন্তু কোথায় তাদের এই শক্তির উৎস— পাওয়ার হাউজ? টেস্ট ক্রিকেটের প্রতি চিরঅনুরাগ লালন করা মাশরাফী বিন মোর্ত্তজা খোঁজ দিয়েছেন সেই পাওয়ার হাউজের, যা দশকের পর দশক ধরে সঞ্জীবনী সুধা দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপে মাশরাফী বলেন, ‘‘এই কথার মূল্য হয়তো অনেকে বুঝবে না— দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাদের যে আবেগ এবং নিবেদন, তা না থাকলে কখনোই পারফর্মার হওয়া যায় না। ওরা যে আবেগ ও গুরুত্ব দিয়ে টেস্ট ক্রিকেট খেলে তার একটা ফিডব্যাক আছে। আমার মনে হয়, ওরা যদি ‘বি’  দল নিয়েও খেলতে আসে, আমাদের জন্য (তাদের বিপক্ষে ভালো খেলা) কষ্টসাধ্য।’’

এক দশকেরও বেশি সময় আগে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিলো অস্ট্রেলিয়া। সে সময় টেস্ট দলে ছিলেন মাশরাফীও। ওই সিরিজের দুই টেস্টে আট উইকেট নিয়েছিলেন তিনি। সেই দিনগুলোতে অস্ট্রেলিয়া দলকে মনে করা হতো ইতিহাসেরই ‘সেরা’ দল। সেই দলে খেলতেন ম্যাথু হেইডেন, মাইক হাসি, রিকি পন্টিং, ডেমিয়েন মার্টিন, মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্ট। পেস আক্রমণে ছিলেন জেসন গিলেস্পি, ব্রেট লি। স্পিনে শেন ওয়ার্ন, স্টুয়ার্ট ম্যাকগিল। তাদের সমন্বয়ে অস্ট্রেলিয়া হয়ে উঠেছিলো হিমালয় সমান উঁচুতে থাকা এক দল।

এখন আর তারা বলেকয়ে সব দলকে হারিয়ে দিতে পারে না। একদল কিংবদন্তী ক্রিকেটার কাছাকাছি সময়ে  অবসর নিয়ে নেয়ায় অস্ট্রেলিয়াকে যেতে হয়েছে বড় পরিবর্তনের ভেতর দিয়ে। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। বর্তমান অস্ট্রেলিয়াকে ঠিক ওই সময়ের সমীহটা দিতে চান না অনেকেই। কিন্তু মাশরাফী সেই দলে নন।

‘এটা (অস্ট্রেলিয়া আগের মতো শক্তিশালী নয় ) আপনাদের ভুল ধারণা। এই দল ভারত সফরে গিয়ে প্রায় জিতেই যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তারা পারেনি। তারপরও আমি মনে করি তাদের দ্বিতীয় শ্রেণির দলও অনেক পেশাদার।’

Reneta

মাশরাফী অকপটে স্বীকার করেন, এখনও অস্ট্রেলিয়ার দ্বিতীয় একাদশকে মোকাবেলা করা অনেক চ্যালেঞ্জিং।

অস্ট্রেলিয়া দলে সব সময়ই এমন কিছু ক্রিকেটার থাকে যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সুতরাং অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জিততে হলে বাংলাদেশকে চূড়ান্ত রকমের ভালো ক্রিকেট খেলতে হবে। আগে এশিয়ার কোনও দেশে এসে অস্ট্রেলিয়া কেমন করেছে, সেই সব ইতিহাস টেনে আনলে মুশফিক-তামিমদের ওপর শুধু চাপই বাড়ানো হবে বলে মন্তব্য মাশরাফীর।

‘আমরা যদি ভালো খেলি; কোনও বোলার যদি অসাধারণ কোনও স্পেল করে দেয় বা টপঅর্ডারে তামিম-ইমরুল, যারাই আছে- তারা যদি বড় কোনও ইনিংস খেলে দেয় তাহলেই কেবল পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে, প্রতিবারের প্রতিটি মোকাবেলায় অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকা দল।’

পরামর্শের বেড়াজালে অনুজদের জন্য মাশরাফী কি সতর্কবাণী উচ্চারণ করলেন?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT