চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

কামিন্সের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ছাড়া বলার মতো রান করতে পারলেন না কেউ। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের লড়াইয়ে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে টিম টাইগার্স। শান্ত ৩৬ বলে ৪১, হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। শেষদিকে হ্যাটট্রিক করেন অজি পেসার প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খুলতে না পারার আক্ষেপ নিয়ে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। পর পর দুই ম্যাচে শুণ্য রানের ইনিংস বাংলাদেশ ওপেনারের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাটিং করে শুরুর চাপ সামলে নেন। তার লড়াকু ইনিংসটি থামল ৪১ রানে। ৩৬ বল মোকাবেলা করে মারেন ৫টি চার ও ১টি ছয়।

প্রথম ওভারে মিচেল স্টার্কের তৃতীয় বল তানজিদের ব্যাটের নিচের অংশে লেগে আঘাত করে স্টাম্পে। বাংলাদেশ প্রথম ওভারে উইকেট হারালেও শান্তকে দেখা যায় নেমেই দারুণ ব্যাটিং করতে। শুরুতে লিটন দাসের জড়তা থাকলেও পরে তা কাটিয়ে উঠেছিলেন দুই বাউন্ডারি মেরে।

দশ নম্বর বল মোকাবেলায় রানের খাতা খোলা বাংলাদেশ ওপেনার ২৫ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। অ্যাডাম জাম্পার গুগলির মুখে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন। রিশাদ হোসেনকে প্রমোশন দিয়ে নামানো হয় চার নম্বরে। অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলকে এগিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে শর্ট থার্ডম্যানে। ৪ বলে ২ রান করে ফেরেন রিশাদ।

সাকিব আল হাসান নেমে টিকতে পারেননি বেশিক্ষণ। ১০ বলে ৮ রানে সাজঘরে ফেরেন। ৩ বলে ২ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। কামিন্স পরের বলে শুণ্য রানে ফেরান শেখ মেহেদীকে। পরের ওভারের প্রথম বলে তাওহিদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অস্ট্রেলিয়া পেসার।

টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি হ্যাটট্রিকের সপ্তম ঘটনা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের স্বাদ পেলেন কামিন্স। প্রথমটি করেছিলেন সাবেক পেসার ব্রেট লি। কাকতালীয়ভাবে সেটি বাংলাদেশের বিপক্ষেই।

Reneta

তাওহিদ আউট হওয়ার আগে ঝড় তোলেন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের ২২ গজে। তার ব্যাটেই দেড়শর কাছে যায় বাংলাদেশের ইনিংস। শেষ তাসকিন আহমেদ ৭ বলে ১৩ রান করে অবদান রাখেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার এইটে উভয় দলের প্রথম ম্যাচের আগে হানা দেয় বৃষ্টি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসের আগমুহুর্তে হালকা বৃষ্টি হওয়ায় ১৫ মিনিট দেরিতে টস সম্পন্ন হয়।
বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। অফ স্পিন অলরাউন্ডার মেহেদীকে ফেরানো হয় একাদশে। টাইগার একাদশে একটি পরিবর্তন এলেও অস্ট্রেলিয়া দলে একাধিক বদল এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT