চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে মনোনয়ন পেল ভারতীয় ছবি, কী আছে এতে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

মঙ্গলবার ঘোষণা হয়েছে এ বছরের অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। ভারতের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’ অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে। এই ছবির দুই পরিচালকের একজন বাঙালি, সুস্মিত ঘোষ। আরেকজন রিন্টু থমাস। দু’জনেরই প্রথম ছবি এটি।

‘খবর লহরিয়া’-সংবাদপত্রকে ঘিরে তৈরি হয়েছে এই ডকুফিল্ম। এটি দলিত সম্প্রদায়ের নারীরা পরিচালনা করেন। সংবাদপত্রটির অস্তিত্ব রক্ষার লড়াই দেখানো হয়েছে। পত্রিকার প্রধান সাংবাদিক মীরাকে নিয়ে ছবিটির ঘটনা এগিয়ে চলে। কীভাবে টিকে থাকার জন্য ‘খবর লহরিয়া’ ছাপা কাগজ থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়- তা উঠে এসেছে এই ছবিতে।

খবরের কাগজের টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি ছবিতে তুলে ধরা হয়েছে দলিত নারীদের লড়াই, সামাজিক অবস্থান, প্রশাসনের সঙ্গে বিবাদ, অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের মতো বিষয়গুলো।

২০০২ সালে দিল্লি কেন্দ্রিক এনজিও ‘নিরন্তর’-এর উদ্যোগে যাত্রা শুরু করে ‘খবর লহরিয়া’। পিতৃতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা, পুলিশ বাহিনীর অযোগ্যতা তদন্ত করা এবং জাত ও লিঙ্গ সহিংসতার শিকারদের নিয়ে সাহসী প্রতিবেদন করে আলোচনায় আসে সংবাদপত্রটি।


ভ্যারাইটি সিনেমাটিকে ‘ভারতের তৃণমূল সাংবাদিকতার প্রতি অনুপ্রেরণামূলক ট্রিবিউট’ বলে অভিহিত করেছে। হলিউড রিপোর্টারের রিভিউতে লেখা হয়েছে, ‘ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন, সাংবাদিকরা বেশিরভাগ ক্ষেত্রেই চাটুকার।’ ওয়াশিংটন পোস্ট এটিকে ‘সবচেয়ে অনুপ্রেরণাদায়ক জার্নালিজম সিনেমা’ বলে অভিহিত করেছে।

ছবিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আমেরিকায় সানডান্স উৎসবের একটি বিশেষ বিভাগে ছবিটি দেখানো হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। পুরস্কার পেয়েছে বেলফাস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ক্র্যাকো ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গাতেও। তাই অস্কার নিয়েই আশাবাদী অনেকেই।

Reneta

২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৪তম আসর। অন্য যেকোনো বারের মতো এবছরও চলচ্চিত্রের এই আসরটি নিয়ে প্রতীক্ষায় বিশ্ব সিনেমার দর্শক! আর ভারতীয়দের যে এবারের অস্কারে চোখ থাকবে ‘রাইটিং উইথ ফায়ার’ এর দিকে, তা বলাই বাহুল্য!

-হিন্দুস্তান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারদলিত নারীদলিত সম্প্রদায়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT