চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অস্কার’ নামটি কীভাবে এলো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড। হলিউড চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসরও এটি। এই পুরস্কারটির নাম আসলে ‘একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’ আর পদকটির নাম ‘অস্কার’। কিন্তু ‘অস্কার’ নামেই এখন পুরস্কার ও পদক দুটোই পরিচিত।

৩৪ সে.মি. লম্বা গোল্ড প্লেটেড পুরুষ মূর্তিটির নাম ‘অস্কার’ কীভাবে হলো তা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। সবচেয়ে প্রচলিত ঘটনাটি হলো, ১৯৩১ সালে একাডেমির লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন হঠাৎ মূর্তিটি দেখে বলেন, এটা দেখতে একদম তার চাচা অস্কারের মতো। অস্কার নামটি খুব পছন্দ হয়ে যায় একাডেমি কর্তৃপক্ষের। তখন থেকেই পদকটির নাম হয়ে যায় ‘অস্কার’।

আরেক মতে, ১৯৩৪ সালে প্রদানের সময় হলিউডের কলাম লেখক সিডনি সোলস্কি ক্যাথারিন হেপবার্নের সেরা অভিনেত্রীর পুরস্কারটিকে অস্কার বলে সম্বোধন করে ছিলেন। একই বছর ওয়াল্ট ডিজনিও এই পদকটিকে ‘অস্কার’ বলে সম্বোধন করেন। ১৯৩৯ সাল থেকে একাডেমি অ্যাওয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে ‘অস্কার’ নামে ডাকা শুরু হয়।

অস্কার পুরস্কার নামে বহুল প্রচলিত এ পদকটির নকশা তৈরি করেন বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম-এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন।

করোনার কারণে আসন্ন ৯৩তম অস্কার আয়োজন পিছিয়ে নেয়া হয়েছে এপ্রিল মাসে। বিদেশি ভাষার সিনেমার জন্য এরইমধ্যে বিভিন্ন দেশ থেকে আহ্বান করা হয়েছে চলচ্চিত্র। এ বছর বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীত করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অমনিবাস ছবি ‘ইতি তোমারই ঢাকা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারএকাডেমি অ্যাওয়ার্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT