ফুসফুসের সমস্যার সঙ্গে অজানা এক ভাইরাসে আক্রান্ত হয়েছেন কৃষিবিদ ড. আইয়ুবুর রহমান।
রোববার গুরুতর অসুস্থ অবস্থায় অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তার জন্য প্রার্থনায় শুভাকাঙ্ক্ষিদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। একই সাথে এই বিষয়ে কোনো জরুরি প্রয়োজনে হলে ড. মাকসুদুল বারির সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করা হয়েছে। তার ফোন নাম্বার (০৪১১০৮৩২৯২)।
ড. আইয়ুবুর রহমান বাংলাদেশ কৃষি রিসার্চ ইনস্টিটিউটে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি পিএইচডি করেছেন যুক্তরাজ্য থেকে। সেখান থেকে ফিরে তিন বছর চাকরি করার পর স্বপরিবারে অস্ট্রেলিয়ায় অভিবাসী হন।
তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জনক।








