চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার পাশে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ব্রেইন স্ট্রোক করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন বাংলা ফোক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তবে সোমবার ভোরে সাভার থেকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। আর এমন উদ্যোগ নেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকেই। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানান কাঙ্গালিনী সুফিয়ার বড় মেয়ে পুষ্প।

পুষ্প চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়দিন ধরেই আমাদের নাওয়া খাওয়া নাই। এনাম মেডিকেল হাসপাতালে ছিলাম আমরা। আজকে মায়ের ফাইনাল রিপোর্ট দেয়ার কথা। ফজরের আজানের পর আমাদের এখানে কিছু মানুষ যায়, এবং রেডি হতে বলে। তখন দেখি অ্যাম্বুলেন্সও রেডি। এই অ্যাম্বুলেন্সে করেই আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।

আপনার মাকে কারা ঢাকায় নিয়ে আসলো, বলেনি? এমন প্রশ্নে পুষ্প বলেন, যে লোকজন সাভার গিয়েছিলো তারা বললো তারা নাকি প্রধানমন্ত্রীর লোক। প্রধানমন্ত্রী মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বঙ্গবন্ধু মেডিকেল নিয়ে আসার পর ডাক্তারের কাছে ওইলোকগুলো আমাদের সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেছে। এখান থেকে এখানেই মায়ের চিকিৎসা চলবে।

গেল মঙ্গলবারও সাভারে নিজ বাড়িতে সুস্থই ছিলেন কাঙ্গালিনী সুফিয়া। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। সুফিয়ার মেয়ে পুষ্পই তাকে হাসপাতালে নিয়ে আসেন। তখন প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান, ব্রেইন স্ট্রোক করেছেন সুফিয়া। এমনকি হার্টে ও কিডনীতেও মেজর সমস্যা রয়েছে বলেও প্রাথমিক ভাবে জানিয়েছিলেন চিকিৎসকরা।

কাঙ্গালিনী সুফিয়া অসুস্থা হওয়ার পর তার চিকিৎসার খরচ নিয়ে শঙ্কায় ছিলো তার পরিবার। এরআগে নাতনি চুমকি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, নানীকে চিকিৎসা করতে অনেক খরচের দরকার। আমরা জানি না কীভাবে সেটা যোগার করবো। প্রধানমন্ত্রী নানীকে সঞ্চয়পত্র করে দিয়েছিলেন, সেখান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা তোলা যায়। কিন্তু চিকিৎসায় অনেক বেশি খরচ হচ্ছে। আপাতত ঋণ করে এনাম মেডিকেলে সুফিয়াকে ভর্তি করানো হয়েছে বলেও জানান চুমকি।

তবে এবার চিকিৎসার খরচও সরকারি ভাবে হতে যাচ্ছে, এমন খবরে খুশি তার পরিবার।

Reneta

বাউল গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। তার গাওয়া জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাঁটি গাঙের নাইয়া’ গানগুলো উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনাম মেডিকেলকাঙ্গালিনী সুফিয়াপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুমেডিকেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT