চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ প্রতারণার মামলায় ফাঁসলেন নির্মাতা রাম গোপাল ভার্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ২৫, মে ২০২২
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় নির্মাতা রাম গোপাল ভার্মাকে নিয়ে প্রায়ই শোনা যায় নানান বিতর্ক। যারই প্রেক্ষিতে এবার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে এই পরিচালকের বিরুদ্ধে।

হায়দরাবাদের মিয়াপুর থানায় ৫৬ লাখ রুপি প্রতারণার অভিযোগে রাম গোপালের বিরুদ্ধে মামলা করেছেন কোপাড়া শেখর রাজু। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শেখরা আর্ট ক্রিয়েশন্সের কর্ণধার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান পেনাল কোড ৪০৬, ৪১৭, ৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

২০১৯ সালে রাম গোপাল ও কোপাড়া শেখর রাজুর কমন ফ্রেন্ড রমনা রেড্ডির মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ২০২০ সালে কোপাড়া শেখর রাজুর কাছে তেলুগু ভাষার ‘দিশা’ সিনেমা প্রযোজনার জন্য অর্থ চান রাম গোপাল। এক বছরের পরিচয়ের সুবাদে অর্থ দিতে সম্মতি দেন তিনি।

যদিও পুরো ৫৬ লাখ রুপি একেবারে নেননি পরিচালক রামগোপাল। ২০২০ সালের জানুয়ারির শুরুতে ৮ লাখ রুপি, এরপর ২০ লাখ রুপি নেন। পরবর্তীতে ছয় মাসের মধ্যে এ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন রামগোপাল ভার্মা। কিন্তু ওই বছরের ফেব্রুয়ারি মাসে আরো ২০ লাখ রুপি নেন। এভাবে মোট ৫৬ লাখ রুপি নেন রামগোপাল ভার্মা। তারপর বছর কেটে গেলেও সেসব অর্থ ফেরত দেননি ‘সরকার’ খ্যাত এই পরিচালক।

পরে কোপাড়া শেখর রাজু জানতে পারেন ‘দিশা’ সিনেমা প্রযোজনা করেননি রামগোপাল। পুরো অর্থটাই মিথ্যা বলে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি রামগোপাল।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডের জনপ্রিয় নির্মাতারাম গোপাল ভার্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT