চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যন্তরীণ সব রুটেই উড়বে বিমান

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:০৩ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

নীলাদ্রি শেখর: দেশের অভ্যন্তরীণ সব রুটে আবারো চালু হলো বিমান বাংলাদেশের এয়ার লাইন্সের যাত্রীসেবা। ‘মেঘদূত’ ও ‘ময়ুরপঙ্খি’ নামের দুটি নতুন বিমান বহরে যুক্ত হওয়ায় এ যাত্রীরা সুবিধা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

প্রধানমন্ত্রী এসময় বিমানে যাত্রীসেবার মান বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বিমানকে লাভজনক ও যুগোপযোগি হতে হবে।

বিমানে মালপত্র উঠাতে নামাতে অনেক সময় নেয়। এতে যাত্রীরা কষ্ট পায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীদের আস্থা অর্জন করতে হবে। অভ্যন্তরীণ আন্তজাতিক রুটে চলাচলে বিমানের সুনাম ধরে রাখতে হবে।

সৈয়দপুর ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সৈয়দপুরকে আমরা আন্তজাতিক মানে উন্নীত করবো। এছাড়া কক্সবাজারের বন্দরকেও আন্তজাতিক মানে গড়ে তুলার আকাঙ্খা জানিয়ে বলেন, এতে করে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্বে যত ফ্লাইট যাবে তাদের রিফুয়েলিং বা পর্যটকদের একটু বেড়ানোর জায়গাসহ অনেক রকম সুযোগ সৃষ্টি হবে।

মেঘদূত ও ময়ুরপঙ্খি বিমান দুটি ড্যাশ-এইট কিউ ফোর হান্ড্রেড মডেলের। নতুন উড়োজাহাজ যোগ হওয়ায় ৩ বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সৈয়দপুর, সিলেট, যশোর ও কক্সবাজার রুটে আবারো চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উড়োজাহাজ। এই রুটগুলোতে ফ্লাইট চালুর মধ্যে দিয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ হলো বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিমানকে লাভজনক করতে হলে কার্গো ব্যবস্থাপনা দরকার। শুধু রুটের সংখ্যা বাড়ালেই হবে না, মান বাড়াতে হবে যাত্রীসেবার।

Reneta

বিমানের এই শুভযাত্রায় বিমান ও পর্যটন মন্ত্রীসহ বিমান কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন তিনি।

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী

মে ২৩, ২০২৬

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT