শেষদিকে গলটা ধরে এসেছিল। অপমানিতের মতো মাথা নিচু করে দুহাত ঘষছিলেন। চোখের জল যখন আসি আসি, ঠিক তখন আর ক্যামেরার সামনে থাকতে পারলেন না। পাশে বসা বিসিবি কর্তার অনুরোধ উপেক্ষা করে এক বুক অভিমান নিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
মুশফিকুর রহিমকে নিয়ে সম্প্রতি বরিশাল বুলসের মালিক এম এ আওয়াল বুলু টিভি সাক্ষাতকারে যাচ্ছেতাই বলেছেন। মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, মুশফিক দলের ভেতর গ্রুপিং করেন!
বুলুর এমন কথা শুনে বিসিবি যারপরনাই বিস্মিত। সংবাদ সম্মেলন ডেকে বিসিবি থেকে জানানো হয়েছে, জাতীয় দলের একজন অধিনায়কের নামে এমন আজেবাজে কথা বলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভিডিওতে মুশফিকের সংবাদ সম্মেলন:







