চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে উড়িয়ে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

জার্মানির উদার অভিবাসী নীতি নিয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অ্যাঙ্গেলা মেরকেলের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ। বলেছেন, “(ইউরোপের) কোনো দরকার নেই কী করবে না করবে সে সম্পর্কে বাইরের কারোর পরামর্শ শোনার।”

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেরা মেরকেল এত বেশি সংখ্যক অভিবাসীকে তার দেশে জায়গা দিয়ে মারাত্মক ভুল করেছেন বলে ব্রিটিশ পত্রিকা টাইমস অফ লন্ডন এবং জার্মান পত্রিকা দ্য বিল্ড-এ সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন। বলেন, এর বদলে সিরিয়াতেই সেফ জোন তৈরি করা উচিত ছিল।

ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে নিজের পররাষ্ট্রনীতি সম্পর্কে সেখানে ধারণাও দেন তিনি।

ট্রাম্পের এই পরামর্শের জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেবে।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও ট্রাম্পের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। সিএনএন’কে তিনি বলেন, “সত্যি বলতে কী, আমি মনে করি একজন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এভাবে সরাসরি অন্য দেশের রাজনৈতিক বিষয়ে নাক গলানোটা অশোভন।”

“তাকে (ট্রাম্প) এর ব্যাখ্যা দিতে হবে। শুক্রবার থেকে (প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর) তিনিই এই সম্পর্কের দায়িত্বে থাকবেন।”

Reneta

এছাড়াও সাক্ষাৎকারে ন্যাটো জোটকে ‘অচল’ মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তিনি হুমকিও দিয়েছেন: তারা মেক্সিকোতে গাড়ি তৈরি করে আমেরিকায় বিক্রি করতে চাইলে আমদানি কর বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীঅ্যাঙ্গেলা মেরকেলডোনাল্ড ট্রাম্পফ্রাঁসোয়া ওঁলাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT