চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী পার্ণো বিজেপির ‘তোতাপাখি’: কৌশিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

গেল বুধবার মৃত্যুর হুমকি পেয়েছেন টলিউড অভিনেতা কৌশিক সেন। মোদির কাছে চিঠি দিয়ে হুমকির শিকার হওয়া নিয়ে তারকাদের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। তবে সদ্য বিজেপিতে যোগ দেয়া অভিনেত্রী পার্ণো মিত্রের করা মন্তব্যে চটেছেন কৌশিক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে কৌশিক বলেন, যখন কেউ একটি রাজনৈতিক দলে যোগ দেয়, তখন সব বিবেক বোধ বিসর্জন দিয়ে সেই দলের তোতাপাখি হয়ে যায়। পার্ণো কি তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন? তিনি কি জানেন যে বিজেপি একটি বিল পাশ করেছিল যেখানে বলা হয়েছিল যে সন্দেহের ভিত্তিতে যে কাউকে গ্রেপ্তার করা যেতে পারে?

পার্ণো শুধু আমার সহকর্মী নন, তিনি একজন শিল্পী এবং সংবেদনশীল মানুষও। একজন শিল্পী হিসাবে তিনি কীভাবে এমন একটি দলকে সমর্থন করেন যা আদর্শ নিয়ে মাথা ঘামায় না এবং সন্দেহের ভিত্তিতে যে কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করার অনুমতি দেয়? খোলা চিঠি লেখার আগে কেন আমাদের আরও ভাবতে বলা হয়েছে তা আমি বুঝতে পারি না। আমাদের চিঠিতে দলিতদের দুর্দশার কথা বলা হয়েছে। পার্ণো কি সেটা দেখছে না?-বলছিলেন কৌশিক।

যেহেতু পার্ণোর সঙ্গে কাজ করেছি, তাই সরাসরি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। আমি পার্ণোকে জিজ্ঞাসা করতে চাই যে আমি যখন কামদুনি গণধর্ষণের শিকারের বাড়িতে গিয়েছিলাম তখন তিনি কোথায় ছিলেন? আমি কি এখন তাকে জিজ্ঞেস করতে পারি যে আমার ‘সিলেক্টিভ প্রোটেস্ট’ সম্পর্কে বলার সময় তিনি কী ধরনের হোমওয়ার্ক করেছেন? আমি চিঠির বাকী স্বাক্ষরকারীদের পক্ষে কথা বলছি না। তবে আমি অন্য কোথাও প্রতিবাদ জানাই না, পার্ণোর করা এমন অভিযোগ গ্রহণ করবো না।

কৌশিক আরো বলেন, ২০০৭ সাল থেকে বামেরা কিছু ভুল করেছে তখন আমি তাদের সমালোচনা করে আসছি। আমি টিএমসির কোনও পোস্টের জন্য ফাঁসিনি। এমনকি আমার ছেলে ঋদ্ধি সেন ২০১৫ সালে মহানায়ক উত্তম কুমার পুরষ্কার নিতে অস্বীকার করেছে। আমি এবং আমার পরিবার সবসময়েই আওয়াজ তুলেছি এবং তুলবো। সেজন্য অনেক হুমকি পেয়েছি বেনামের ফোন কলে। এই প্রথম মৃত্যুর হুমকি পেলাম। হুমকি দাতা পরিষ্কার ভাবে বলেছে, ‘হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দেখতে পাও না? বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে দিবো।’ পুলিশকে জানিয়েছি। কয়েকজন নেতা বলেছেন পশ্চিমবঙ্গের বাইরে পা রাখতে দিবেন না। দেখা যাক কি হয়।

আমরণ অন্যায়ের প্রতিবাদ করে যাবেন, এমনটা জানিয়ে এই অভিনেতা আরো বলেন: আমি বলতে চাই যে এই বিষয়গুলো আমার লাইফ স্টাইল বদলে দিবে না। আমি নিরাপত্তা চাইবো না। আমার স্ত্রী এবং ছেলেও সাক্ষর দিয়েছে। তাদেরও সবাই চিনে। কত মানুষ নিরাপত্তা চাইবে পুলিশের কাছে? আমরা যখনই প্রয়োজন মনে করেছি প্রশ্ন তুলেছি এবং তুলবো। কোনো কিছুই থামিয়ে রাখতে পারবে না আমাদের।

Reneta

অভিনেতা কৌশিক সেনের পাওয়া হুমকি প্রসঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেয়া টলি অভিনেত্রী পার্ণো মিত্র বলেছেন, হুমকি দাতাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। তবে তিনি আরও বলেছেন, নির্যাতনের জন্য কোনো এলাকা বা দলকে দোষারোপ করা উচিত হবে না। কাউকে দোষ দেয়ার আগে ভালো করে সব জেনে নেয়া উচিত। পুরো ভারতে অনেকেই নির্যাতনের শিকার হচ্ছে। বিজেপির কর্মীদের গাছের সঙ্গে ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে। শিক্ষকরা অনশন করছেন। এসব নিয়ে কেন চিঠি দেয়া হচ্ছে না?

প্রসঙ্গত, ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দিলেই অত্যাচারিত হচ্ছে পশ্চিম বঙ্গের মানুষ। তারই প্রতিবাদে সরব ভূমিকা পালন করছেন পশ্চিম বঙ্গের শিল্প সাহিত্য ও অভিনয়ের জগতের বেশকিছু গুণী মানুষ। এই অনাচার বন্ধে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দেন অভিনেতা কৌশিক সেনসহ মোট ৪৯ জনের একটি দল। এরপরেই ফোনে হত্যার হুমকি পান কৌশিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৌশিক সেননরেন্দ্র মোদিপার্নো মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT