চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনন্দন শ্যামলবাবু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যানদীতে পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় অবমাননার ও কটুক্তির অভিযোগ এনে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠ বস করানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

এবার ঘুষের মামলায় আবারো হয়রানির শিকার নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। নারায়ণগঞ্জের বন্দরে এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দাখিল করার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে লাঞ্ছিত ও আলোচিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

এই বিষয় নিয়েই ফেসবুকে পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শ্যামল কান্তির নামে ঘুষের মামলা হয়েছে, সেই মামলায় শ্যামলকান্তি মাস্টার জেলের দিকে রওনা দিয়েছে।

Banglabid

আমরা যে কতটুকু মানবিক হয়ে উঠছি তার প্রমাণ এই ঘটনা। সাধারণত নারী নির্যাতন মামলা দেয়ার কথা, ‘হাতেনাতে ধরা গেছে’ বলে প্রথমে গণপিটুনি দিয়ে তারপর পুলিশে হস্তান্তর করার কথা। তার তুলনায় ঘুষের মামলা বেশ মানবিক। তাছাড়া এই লোক যে এখনও কোপ খেয়ে মরেনি, সেটাও একটা আনন্দের খবর।

সবশেষে আরিফ জেবতিক লিখেছেন, অভিনন্দন শ্যামলবাবু। বেঁচে বর্তে যদি এই দেশে থাকেন, তাহলে আগামীতে আবারও সংবাদ শিরোনাম হবেন বলে আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক নির্যাতনশ্যামল কান্তি ভক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT