৭৯ বছর বয়সে এসেও সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার পেজের জন্য ফটোশুট করলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী আশা পারেখ। কাঁধ পর্যন্ত খোলা চুল, স্বল্প মেকআপে যেন চিরসবুজ লুকে ধরা দিয়েছেন প্রবীণ এই অভিনেত্রী।
তবে অভিনয় ক্যারিয়ারে সফল এই অভিনেত্রী ব্যক্তিজীবনে একাই রয়ে গেছেন। করেননি বিয়েও। কিন্তু কেন বিয়ে করেননি আশা? সে প্রসঙ্গ জানিয়েছেন এক সাক্ষাতকারে।
বিয়ে প্রসঙ্গে ম্যাগাজিনের এর সাক্ষাৎকারে আশা বলেছেন, তিনি বিয়ে বিষয়টাকে পছন্দ করতেন। তবে অবিবাহিত থাকার জন্য কোন আফসোস নেই তার। ষাট এবং সত্তরের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেছেন, ‘আমার মনে হয় বিয়ে করাটা আমার ভাগ্যে ছিল না। সত্যি বলতে, আমি বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তবে আমার এই ব্যাপারে একেবারেই কোনও অনুশোচনা নেই।’
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের উচ্চতায় পৌঁছানোর পর অবিবাহিত থেকে যান আশা পারেখ।
তার সফল সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দিল দেকে দেখা’, ‘তিসরি মাঞ্জিল’, ‘লাভ ইন টোকিও’, ‘অ্যায় দিন বাহার কে’ এবং ‘কাটি পাতাং’।







