চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষায় তারা, প্রস্তুত পুরস্কার প্রদান মঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের জন্যই প্রতি বছর আয়োজন করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের। আড়ম্বরপূর্ণ পরিবেশে বছরের শ্রেষ্ঠদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রতিবারের মতো এবারও চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার(৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে তারার মেলা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রদর্শনে গিয়ে দেখা যায়, পুরনো নতুন সিনেমার পোস্টারে পুরো এলাকা সাজানো হয়েছে। নানা রঙের ঝাড়বাতি আলো ছড়াচ্ছে পুরো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশের রাস্তাও।

কোথাও কোথাও শোভা পাচ্ছে ২০১৬ সালের ঘোষিত পুরস্কারপ্রাপ্তদের ছবি। ছবির নিচে মোটা মোটা হরফে লেখা কোন বিভাগে কাজের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শিল্পী ও কলাকুশলীরা।

তথ্যমন্ত্রণালয়সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠান শুরু হবে। যৌথভাবে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রতি বছর ২৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলেও ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৬টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে। সেই হিসেবে চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য সরকার এ বছর ২৬ বিভাগে ২৯ জন শিল্পী ও কলাকুশলীকে এ পুরস্কার প্রদান করছে।

Reneta

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক। এ বছর প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেড।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে মঞ্চে থাকবে চলচ্চিত্রশিল্পীদের নাচের পরিবেশনা। এতে অংশ নেবেন রিয়াজ, আমিন খান, জায়েদ খান, পপি, ইমন, অপু বিশ্বাস, সাহারা, সিমলা, তমা মির্জা, সাইমন সাদিক প্রমুখ।

এদিকে ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করবেন ফেরদৌস ও পূর্ণিমা।

ছবি: মিতুল আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চপ্রধানমন্ত্রীববিতালিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT