চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুর ঘূর্ণিতে রংপুরকে হারালো ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার ম্যাচে ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিংটা করলেন নাজমুল ইসলাম অপু। প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার শিকার করেছেন ৬ উইকেট। ধসিয়ে দিয়েছেন রংপুরকে।

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ৮০ রানে রংপুরকে হারিয়েছে ঢাকা। বিকেএসপিতে ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দলটি অপুর ঘূর্ণিতে গুটিয়ে যায় ১৮৩ রানে।

ঢাকা-৩৬৫ ও ১২৮; রংপুর-২৩০ ও ১৮৩

নাঈম ইসলাম করেন সর্বোচ্চ ৬১ রান। ২৮ রান করেন আকবর আলী।

অপু ৩৯.৪ ওভার বোলিং করে দেন মাত্র ৬৪ রান। সাজঘরে পাঠান ৬ ব্যাটসম্যানকে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন এ স্পিনার।

প্রত্যাশিত জয় খুলনার
সিলেটকে ফলো-অনে ফেললেও ইনিংস ব্যবধানে জিততে পারেনি খুলনা। তবে তারা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

Reneta

সিলেটের দেয়া ৭৩ রানের লক্ষ্য নিজেদের মাঠে খুলনা টপকায় ২ উইকেট হারিয়ে।

খুলনা-৩৭৫ ও ৭৩/২; সিলেট-১৩৪ ও ৩০৮

ইমরান উজ্জামান ৩৩ ও প্রথম ইনিংসে ৯৯ রানে আউট হওয়া তুষার ইমরান ১ রানে অপরাজিত থাকেন। রবিউল ইসলাম ১৪ ও ইমরুল কায়েস ১৮ রান করে আউট হন।

একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও রেজাউর রহমান।

প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে করে দারুণ ব্যাটিং। জাকির হাসানের ১৪০ রানের ইনিংসে ভর করে তিনশ পাড়ি দেয় তারা। আগের দিন ১১৫ রান অপরাজিত ছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঢাকানাসিররংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

জুলাই ১০, ২০২৬

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT