চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মিথ্যা গুজব

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:১০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
বিনোদন
A A

‘যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই’ এই প্রবাদটি যেন সত্যি হয়ে উঠলো ঢালিউডের একনাম্বার নায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। গতকাল সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় অপু বিশ্বাসের বিয়ের খবর। এরপর কয়েকটি অনলাইন অপুর বিয়ে নিয়ে সংবাদ প্রকাশ করে।

ওই সংবাদে বলা হয়, বুধবার সন্ধ্যায় উত্তরার অভিজাত একটি হোটেলে যশোরের ছেলে তন্ময়কে বিয়ে করছেন অপু বিশ্বাস। কিন্তু বিয়ের কনে সেই অপুর পরিবার কেনো কিছুই জানেন না তার বিয়ে নিয়ে। এমনকি অপু বিশ্বাসও এ বিষয় নিয়ে কোনো কথা ফেসবুক বা কোনো সংবাদ মাধ্যমকে বলেননি। এরপরও সেসব অনলাইনে নিউজের শিরোনাম ছিলো ‘আজ অপুর বিয়ে!।

চলচ্চিত্র বোদ্ধারা অপুর এমন খবর শুনে হঠাৎ আকাশ থেকে পড়েছিলেন।  কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলেন খবরটি সম্পূর্ণ মিথ্যা। ঢালিউড ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকার বিয়ে নিয়ে এমন মিথ্যা প্রচার সত্যিই খুবই লজ্জাজনক বলে মনে করেছেন অনেকে।

চ্যানেল অাই অনলাইনকে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, একজন নায়িকার বিষয়ে সংবাদ করার আগে অবশ্যই সেই নায়িকার সঙ্গে কথা বলে নেওয়া খুব দরকার। কারণ তিনি দর্শকদের কাছ থেকে যে সম্মানটা অর্জন করেছেন সেটি কোনো কারণে বির্তক সৃষ্টি হলে তার জন্য খুব দুঃখজনক। কারণ তিনি আমাদের চলচ্চিত্রের সম্পদ।

অন্যদিকে অপু বিশ্বাসের এমন অন্তরালে চলে যাওয়ার কারণে কিছুদিন পর এমন গুঞ্জন উঠছে বলে মনে করেন এ পরিচালক। তিনি বলেন, অপুর এখন উচিত মিডিয়ার সামনে আসা। তাকে নিয়ে যে আলোচনা সৃষ্টি হচ্ছে তার একমাত্র কারণ তার অন্তরালে চলে যাওয়া এবং কাছের মানুষকে কোনো কিছু না বলা।

উল্লেখ্য গতকাল দুপুরে জিতু নিজের ফেসবুক ওয়ালে তন্ময় ও অপুর ছবি পোস্ট দিয়ে ক্যাপশন স্ট্যাটাসে লেখেন, ‌‘শাকিব খান নয়, তন্ময় বিশ্বাসকে বিয়ে করছেন অপু বিশ্বাস। আজ রাতে ঢাকার একটি হোটেলে দুই পরিবার একসঙ্গে তাদের বিয়েতে থাকবেন বলে জানান অপু।’ স্ট্যাটাসটি কিছুক্ষণ পর ফেসবুক থেকে সরিয়ে দেন জিতু।

Reneta

এবং পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে জিতু লিখেন, বাংলাদেশের সকল অনলাইন নিউজ ও মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অপু বিশ্বাস ও তন্ময় বিশ্বাসের বিয়ে নিয়ে করা পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, এটা শুধুমাত্র একটা ফান ছিল। আমি আমার এমন কাজের জন্য সকলের নিকট দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি।

চলতি বছরের প্রথমদিকে হঠাৎ করে অন্তরালে চলে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর কয়েকমাস পর জানা যায় অপু ভারতে তার মায়ের সঙ্গে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অর্ধেক খালি’ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী, চলছে সমালোচনা

জুন ১৩, ২০২৬

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT