চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু ১০ মাস কোথায় ছিলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
অপু বিশ্বাস

অপু বিশ্বাস

অনেক দিন অপু বিশ্বাসের কোনো খোঁজ জানা যায়নি। যে সব ছবিতে কাজ করছিলেন, তার সঙ্গে সংশ্লিষ্টারও বলতে পারেননি। শাকিব খানকে প্রশ্ন করা হলে বলেছেন, ‘অপু কোথায়, আমি কী করে বলব?’

আজ সোমবার বিকালে ​একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বলেন, গত বছর শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তিনি গর্ভে সন্তানের উপস্থিতি টের পান। এরপর তিনি শুটিং ছাড়তে বাধ্য হন। শাকিব খানের অনুরোধে বিষয়টি গোপন রাখেন তিনি। এরপর অপু কলকাতায় আত্মীয়ের বাসায় চলে যান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। পরে তারা ছেলের নাম রাখেন আব্রাহাম খান জয়।

অপু বিশ্বাস জানান, সন্তান হওয়ার সময় শাকিব তাঁর পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।

Banglabid

পুরো ১০ মাস তিনি সবার আড়ালে রেখেছেন নিজেকে। জানুয়ারি মাসে দেশে ফেরার পর এতদিন আড়ালের থাকার ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হন অপু। তখন তিনি বলেন, ‘কিছু পারিবারিক ঝামেলা ছিল। এ কারণেই সবার কাছ থেকে দূরে ছিলাম। আড়ালে না গেলে এসব ঝামেলা নিয়ে চারদিকে বিভ্রান্তি আর গুজব আরও বেশি ছড়াত। আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা আরও বেশি কষ্ট পেতেন। আমার দুঃখ, কষ্ট ও বেদনার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না। শুধুই সুখ আর আনন্দগুলোই ভাগাভাগি করতে চাই।’

দেশে ফিরে আবার কাজের ব্যাপারে তৎ​পরতা শুরু করেন। এদিকে অপু বিশ্বাসের অনুপস্থিতিতে তাকে বাদ ​দিয়ে বুবলীকে নেওয়া হয়। তাছাড়া বুবলীর পরিবারের সঙ্গে শাকিবের একটা ছবি প্রকাশিত হয়। এ খবরে দারুণ ক্ষেপে যান অপু। বুবলীর সঙ্গে ফোনে রাগারাগি করেন। এ ব্যাপারে অপুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বুবলীর উপর আমার কোনো রাগ নেই । কিন্তু শাকিবের আশেপাশে বুবলীকে দেখতে চাই না।’

এদিকে শাকিব খান বলেন, ‘আমি আমার ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিচ্ছি, কিন্তু অপুকে মেনে নেব না।’

ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে টিভির লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT