চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২১, মে ২০১৭
বিনোদন, শিল্প সাহিত্য
A A
সৈয়দ আবদুল্লাহ খালিদ

সৈয়দ আবদুল্লাহ খালিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের সামনের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ (৭৫) আর নেই। গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছেলে সৈয়দ আবদুল্লাহ জহির জানান, আজ রোববার সকাল ১১টায় তার বাবা সৈয়দ আবদুল্লাহ খালিদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা ১২টায় কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর সৈয়দ আবদুল্লাহ খালিদকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। শেষ দিকে তার কিডনি অকার্যকর হয়ে পড়ে। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে থেকে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

সৈয়দ আবদুল্লাহ খালিদ স্ত্রী উম্মে কুলসুমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ বছর শিল্পকলায় (ভাস্কর্য) একুশে পদক পান তিনি।

সৈয়দ আবদুল্লাহ খালিদ ‘অপরাজেয় বাংলা’র নির্মাণকাজ শুরু করেন ১৯৭৩ সালে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মৌলবাদীদের বিরোধিতার কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়। নির্মাণকাজ শেষে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন হয় ‘অপরাজেয় বাংলা’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৈয়দ আবদুল্লাহ খালিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মে ৪, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে আরেক চমক! 

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভুমিকা রাখবেন সংসদ সদস্যরা’

মে ৪, ২০২৬

কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

মে ৪, ২০২৬

কোরবানির চামড়া সংরক্ষণে উদ্যোগ নিতে ডিসিদেরকে নির্দেশ

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT