চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক ‘যদি’র ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ

ফজলুল বারীফজলুল বারী
৫:২২ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ফজলুল বারী, ব্যাঙ্গালুরু(কর্নাটক) থেকে: অনেকগুলো ‘যদি’ সহ ডু অর ডাই ম্যাচে আজ ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামীর মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ‘যদি’টা হলো টস জেতা। টস জিতলে একটা দল নিজের মতো করে খেলার পরিকল্পনা করতে পারে।

টস জিতলে ভারত প্রথম ব্যাট নেবে এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে তখন শুরুতেই ভারতের রানের চাকার রাশ টেনে ধরার পাশাপাশি নিয়মিত উইকেট নেবার কথা ভাবতে হবে। অভিজ্ঞ মাশরাফিকে জ্বলে উঠতে হবে শুরু থেকেই।

প্রথম দিকে মুস্তাফিজকে এক ওভার, মাঝের দিকে এক ওভার, শেষের দিকে ডেথ স্পেলে দুই ওভার বল করালে আশা করছি ভালো রেজাল্ট পাওয়া যাবে। উইকেটের মেজাজ বুঝে আল আমিন, সাকিব, নাসির হোসেন, মাহমুদুল্লাহ এদের কাজে লাগাতে হবে। মাথায় রাখতে হবে ভারত এমন আহামরি অজেয় কোনো দল নয়। এমন আহামরি কিছু নয় ভারতের বোলিং লাইনও।

অস্ট্রেলিয়ার স্টিভের মতো ব্যাটসম্যানকে বোকা বানিয়েছে আমাদের মুস্তাফিজ। উসমান খোয়াজাকে বোল্ড করেছে আমাদের আল আমিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ যে খেলা খেলেছে, সে খেলাটাই খেললে, ফিল্ডিংটা ঠিকমতো করলে ভারতকে চেন্নাস্বামীর মাঠে হারানো সম্ভব এবং যদি আজ জ্বলে ওঠেন তামিম-সৌম্য-সাব্বির! 

এই তিনজন জ্বলে উঠলে অনেক কিছুই করা সম্ভব চেন্নাস্বামীতে। যদি এদের জ্বলে ওঠা হয়, সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহর অনেক কিছু করা সহজ-সম্ভব হয়। বাংলাদেশের ব্যাটসম্যানরা যে কাউকে পরোয়া করে না তা তারা অস্ট্রেলিয়ার বোলিং এটাকের বিরুদ্ধে প্রমাণ দিয়েছে।

চেন্নাস্বামী আজ আবার তেমন বেপোরোয়া বাংলাদেশকে দেখতে চায়। গত দু’দিন ধরে আজকের ম্যাচকে ক্রুসিয়াল উল্লেখ করছে স্টার স্পোর্টস। কারণ আজকের ম্যাচ শুধু বাংলাদেশ নয়, ভারতের জন্যেও গুরুত্বপূর্ণ! আজকের ম্যাচ হারলে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে বাংলাদেশ। আর ভারত হারলে সেমিফাইন্যালে ওঠা নিয়ে তাদের পথ কন্টকিত হবে।

Reneta

পাকিস্তান এর মাঝে প্রায় ছিটকে পড়েছে। আর পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইন্যালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। কাজেই আজকের ম্যাচে ভারতও এক রকম চাপে থাকবে। ভারতের এই চাপকে যদি কাজে লাগাতে পারে বাংলাদেশ! পারবেনা কেনো? সে যোগ্যতা আজে টিম বাংলাদেশের।

রুদ্ধশ্বাস ম্যাচটিকে কেন্দ্র করে এখন উত্তেজনায় ফুটছে গোটা ব্যাঙ্গালুরু! টিকেটের দাম তিন হাজার টাকা করেও কাউকে দমানো যায়নি। অনেক টিকেট চলে গেছে কালো্বাজারিদের হাতে! চেন্নাস্বামী স্টেডিয়ামের আশেপাশে হাঁটলেই এমন কালো্বাজারিদের সতর্ক হাঁটাচলা চোখে পড়ে। কালো্বাজারে একেকটি টিকেটের দাম হাঁকা হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত!

অনেকে পাগলের মতো ঘুরছেন টিকেটের সন্ধানে! দশ হাজার টাকাও এই ক্রিকেট পাগলদের কাছে কিছু নয় যেন! যে কোনোভাবে সোনার হরিণ একটা টিকেট তাদের চাইই চাই! এমন চেন্নাস্বামীতে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের প্রার্থনা একটাই। যদি নিজের খেলাটা খেলতে পারে তবে জিতবে বাংলাদেশ! তামিম-মুস্তাফিজরা জ্বলে উঠলেই তা সম্ভব। যদি তারা জ্বলে ওঠে আরও একবার!!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬

দিনাজপুরে দিনমজুরের মরদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT