চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনের টুকিটাকি ও সম্ভাব্য একাদশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:১৪ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: ম্যাচের আগেরদিন অনুশীলনে গুরুত্ব পান একাদশের জন্য বিবেচনায় থাকা খেলোয়াড়রা। তাদের ব্যাটিং-বোলিং সেশন আর শারীরিক ভাষায় অনেকটা প্রতিফলিত হয় কারা থাকছেন একাদশে।

সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগেরদিন বাংলাদেশ দলের অনুশীলনে প্রথম তিন ম্যাচে একাদশের বাইরে থাকা লিটন দাস ও রুবেল হোসেন পেলেন গুরুত্ব। ক্যারিবীয়দের বিপক্ষে সোমবারের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা আছে অনেকটাই।

প্রশ্ন উঠছে, তাহলে বাদ পড়বেন কে? ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচের আগে গুঞ্জন ছিল মোহাম্মদ মিঠুন বাদ পড়তে যাচ্ছেন। সেটি দৃশ্যমান হতে পারে টন্টনে এসে। তার জায়গাতেই বিশ্বকাপে অভিষেক হতে পারে লিটনের।

Banglabid

টন্টনের উইকেট সহজাতভাবে ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের জন্য যে ২২ গজ প্রস্তুত করা হয়েছে তাতে আছে সুবজ ঘাসের উপস্থিতি। তাতে বাড়তি একজন পেসার খেলালে নিশ্চিতভাবেই একাদশে চলে আসবেন রুবেল হোসেন।

রোববার মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল আলাদা করে বোলিংয়ের একটা সেশন করেছেন ব্যাটসম্যান-বিহীন উইকেটে। বাকি পেসাররা করেছেন ব্যাটসম্যানদের বিপক্ষে বল ছুঁড়ে।

টানা তিন ম্যাচে অপরিবর্তিত ছিল বাংলাদেশের একাদশ। টন্টনের ছোট মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিনার কমিয়ে পেসার বাড়ানো হবে নাকি বাড়তি একজন ব্যাটসম্যানকে খেলানো হবে, সেটি নিয়ে চলছে দলের মধ্যে আলোচনা।

Reneta

একাদশ নির্বাচনে ভাবনায় রাখা হচ্ছে মাঠের আয়তনও। এমনও হতে পারে রুবেলকে দলে নিতে বাদ দেয়া হবে আরেক পেসারকে। অধিনায়ক মাশরাফী তো খেলবেনই। সাইফউদ্দিন খেলছেন বোলিং অলরাউন্ডার হিসেবে। বাকি রইল মোস্তাফিজুর রহমান!

কাঁধে চোট থাকায় বোলিং করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার অভাব অবশ্য পুষিয়ে দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের মূল অফস্পিনার মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনে ভরসা সাকিব আল হাসান।

বিশ্বকাপে বাংলাদেশের স্পিনত্রয়ী খেলেছেন প্রথম তিন ম্যাচই। স্পিনের মতো পেস আক্রমণেও ছিলেন যথারীতি তিনজন- মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। সাইডবেঞ্চে বসে আছেন রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি। ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস ও সাব্বির রহমান।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে খেলেছেন আর উইকেট পাননি এমন অভিজ্ঞতা হয়নি মিরাজের। ৯ ম্যাচের ৯টিতেই পেয়েছেন শিকারের দেখা। এ অফস্পিনারের ক্যারিয়ারসেরা বোলিংও উইন্ডিজের বিপক্ষে। গেল ডিসেম্বরে সিলেটে ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। বাকি ৮ ম্যাচে পেয়েছেন একটি করে উইকেট।

ক্যারিবীয়দের শুরুর ছয় ব্যাটসম্যানের পাঁচজন বাঁহাতি। অফস্পিনে তাদের দুর্বলতা ভালভাবেই কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। মাশরাফী বিন মোর্ত্তজার আস্থা তাই মিরাজের কাঁধেই।

‘আসলে মিরাজের সফলতার সুযোগ, ওদের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনই বাঁহাতি। ওদেরকে আক্রমণ করতে গেলে অফস্পিন খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে আর কাউকে অন্তর্ভুক্ত করা যায় কিনা ভাবা হচ্ছে। তারপরও আমরা যেভাবে সফল হয়েছি সেটাকেই ফোকাস করা উচিত বলে আমার মনে হয়।’

বাংলাদেশ বরাবরই একাদশ চূড়ান্ত করে ইলেভেনথ আওয়ারে। টন্টনের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। অনুশীলন সেরে টিম হোটেলে ফিরে গেছে দল। মিটিং করে চূড়ান্ত করা হবে একাদশ। ম্যাচের আগের সকালের উইকেট ও আবহাওয়া অনেক সময় বদলে দেয় সে সিদ্ধান্তটিও। দেখা যাক বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখার ম্যাচে কেমন একাদশ সাজায় বাংলাদেশ।

মুশফিকের হালচাল
চোট কাটিয়ে মুশফিকুর রহিম দ্রুত মাঠে ফেরায় স্বস্তিতে বাংলাদেশ। রোববার মাঠে নেমে ফিল্ডিং, কিপিং আর ব্যাট হাতে হালকা ড্রিল করেছেন। পরে ইনডোরে নিজস্ব পরিকল্পনায় ব্যাটিং করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

প্রাণবন্ত সাকিব
ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের ঊরুর চোটে খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সেটি কেটে গেছে পুরোপুরি। ব্যাটিংয়ে দারুণ ফর্মে থাকা অলরাউন্ডার তেমন বোলিং করেননি। তবে শনি ও রোববার ব্যাট হাতে নেটে কাটিয়েছেন দীর্ঘ সময়।

আড়ালে সাব্বির
শনিবার আনুষ্ঠানিক অনুশীলন শুরুর দিন নেটে লেগস্পিন ঝালিয়ে নিতে দেখা গেছে সাব্বির রহমানকে। তাতে মনে হচ্ছিল ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বুঝি সুযোগ পেতে যাচ্ছেন! তবে ম্যাচের আগেরদিন বল হাতে দূরে থাক, ব্যাট হাতেও দেখা যায়নি তাকে।

ছোট রানআপে রাহি
নেট অনুশীলনের শুরুতে রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি মিলে সৌম্য-লিটন-তামিমদের ছোট রানআপে বোলিং করেছেন। রুবেল পরে মাশরাফীর সঙ্গে আলাদা একটা সেশন করার সময় বড় করেছেন রানআপ। সে সুযোগ হয়নি রাহির। একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু তা তো বোঝাই যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT