চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনে ফিরেছেন মেসি, চোখ গার্দিওলার ম্যানসিটিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে মাঠ থেকে তুলে নেয়ার পরের দুই ম্যাচে পিএসজির স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। সবশেষ লিগ ম্যাচে মন্টেপেলিয়ের বিপক্ষে জয়ের রাতে ফিসফাস থাকলেও পচেত্তিনো তাকে মাঠে নামাননি। স্বস্তির খবর, ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলার আগে অনুশীলনে পুরোদমে ঘাম ঝরাতে শুরু করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের ম্যাচে মঙ্গলবার রাত ১টায় ঘরের মাঠে নামবে পচেত্তিনোর শিষ্যরা। প্রতিপক্ষ ইপিএল জায়ান্ট পেপ গার্দিওলার ম্যানসিটি। যারা উড়ন্ত জয়ে ইউরোপ সেরার মঞ্চে নতুন মৌসুম শুরু করেছে।

গ্রুপ এ-তে আরবি লেইপজিগের বিপক্ষে ইতিহাদে ৬-৩ গোলের জয়ে শুরু করেছে ম্যানসিটি। সেখানে ক্লাব ব্রুগের মাঠ থেকে ১-১ গোলের ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমের যাত্রা শুরু হয়েছে মেসি-নেইমার-এমবাপের পিএসজির।

পিএসজির বরাতে ফ্রেঞ্চ মিডিয়ার খবর, হাঁটুর চোট আপাতত ভোগানোর পর্যায়ে নেই। তাতে ইংলিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুর একাদশেই থাকার সম্ভাবনা আছে মেসির।

মাউরিসিও পচেত্তিনোর জন্য আরও সুসংবাদ আছে, চোট কাটিয়ে উঠেছেন মার্কো ভেরাত্তিও।

মেসি পিএসজিতে নাম লিখিয়ে এখনও আলো ছড়াতে পারেননি। মাঝে জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ে হ্যাটট্রিক করলেও লা প্যারিসিয়ানদের হয়ে এখনও গোলের দেখা পাননি। যদিও বল পায়ে গেলে ঝলক দেখিয়েছেন। বারে-পোস্টে লাগিয়েছেন বুলেট শট, প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন সেভ করতে বাধ্য করেছেন।

Reneta

নামটা যখন মেসি, তখন বড় উপলক্ষ পেলে জ্বলে ওঠার যে সুনাম আছে, পুরনো গুরু গার্দিওলার দলের বিপক্ষে সেটির প্রত্যাশা রাখছে পিএসজি। নেইমার-এমবাপে সঙ্গী করে গার্দিওলার কৌশলের বিপক্ষে কতটা জ্বলে উঠতে পারেন তা এখন দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পচেত্তিনোমেসিম্যানসিটিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT