চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদন পেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ প্রকল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পুরাতন ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম মুন্সীগঞ্জে পরিবেশ বান্ধব স্থানে সরিয়ে নিতে ১ হাজার ৬’শ ১৫.৭৩ কোটি টাকা ব্যয়ে মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আজ বৈঠকে অনুমিত ১০,১১৫.৭৭ কোটি ব্যয়ে মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মোট প্রকল্প ব্যয়ের ৪,৪০৫.৭৮ কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার, ৪৮৯.৫০ কোটি টাকা আসবে সংস্থার নিজস্ব তহবিল থেকে এবং বাকী ৫,২২০.৪৯ কোটি টাকা দেবে প্রকল্প সহায়ক সংস্থা।৭টি প্রকল্পের মধ্যে তিনটি নতুন প্রকল্প অপর ৪টি সংশোধিত প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সম্প্রতি পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নি দুর্ঘটনার পরে মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প সংশোধন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ২০২২ সালের জুন নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন করবে।

তিনি বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম মুন্সীগঞ্জে কম জনবসতি ও পরিবেশ বান্ধব স্থানে সরিয়ে নেয়া। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ৩১০ একর জায়গা নিয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পাক স্থাপন করা হবে। প্রকল্পে প্রায় ২,১৫৪ টি শিল্প পার্ক থাকবে, এখানে প্রায় ৫০,০০০ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

Reneta

প্রকল্পের অধীনে শিল্প পার্কে প্রয়োজনীয় সব অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হবে। পরিকল্পনা কমিশন জানায়,পুরান ঢাকায় প্রায় ৪ হাজার রাসায়নিক কারখানা ও গুদাম রয়েছে। দাহ্য এসব রাসায়নিক পদার্থ ওই এলাকার লোকদের জন্য মারাত্মক অগ্নিকান্ডের ঝুঁকি তৈরি করেছে।

২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ড এবং গত ২০ ফেব্রুয়ারি সর্বশেষ চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এই প্রকল্প গ্রহণ করা হয়। বৈঠকে ৭৯.৪২ কোটি টাকায় অস্থায়ী রাসায়নিক মজুদের জন্য গুদাম নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন (বিসিআইসি) ২০২০ সালের জুন নাগাদ কদমতলীর শ্যামপুরে অস্থায়ী রাসায়নিক মজুদের জন্য গুদাম নির্মাণ করবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

পুরান ঢাকায় কোন রাসায়নিক কারখানা ও গুদাম থাকবে না- তার এই সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, মুন্সিগঞ্জে রাসায়নিক শিল্প পার্কে রাসায়নিক শিল্প স্থাপন ও স্থানান্তর করতে হবে। তিনি ২৪৭৯.৪১ কোটি টাকায় চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন প্যারালেল পাইপলাইন কন্সট্রাকশন প্রজেক্ট (প্রথম সংশোধিত) অনুমোদনের কথা উল্লেখ করে গ্যাস ট্রান্সমিশন লাইন কোন জমির উপর দিয়ে যাবে তা চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী ভূমি অধিগ্রহণে আবাদী জমি এড়ানো এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।৭৪ কোটি ৪৮ লাখ টাকায় সমাজকল্যাণ ভবন নির্মাণের অনুমোদনে প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণে পর্যাপ্ত বায়ু চলাচল ও অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রকল্প হচ্ছে ৩৯৭১.২৯ কোটি টাকায় সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প (৩য় সংশোধিত) ১৭৪৭.৮৮ কোটি টাকায় দক্ষতা ও প্রশিক্ষণ সম্প্রসারণ প্রকল্প (৩য় সংশোধিত) এবং ১৪৭.৫৬ কোটি টাকায় নীলফামারী জেলায় চোরালকাটা নদী ও বুড়ীতিস্তা নদী কেন্দ্রিক প্রকল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকপ্রকল্প বাস্তবায়নবিসিআইসিবিসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT