চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতির গণতান্ত্রিক ব্যবস্থা কি চলতেই থাকবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে আওয়ামী লীগ। আর ওইদিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিলো বিএনপি। তবে, অনুমতি মেলেনি। এবারই যে বিএনপি সমাবেশের অনুমতি পেলো না, এমন নয়। অতীতেও এরকম ঘটনা ঘটেছে। বিএনপি নেতারা বলছেন, সরকারের এ আচরণই প্রমাণ করে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রাখা অবস্থায় এক ব্রিফিংয়ে সারাদেশে রোববার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের কর্মসূচিতে বাধা ছাড়াও বিভিন্ন জায়গায় ‘বর্বরোচিত হামলা’ এবং ‘কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতেও বাধা’র অভিযোগ এনেছেন। এটা অস্বীকার করার উপায় নেই যে অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতার ঘটনা ঘটেছে, হামলা-ভাঙচুর হয়েছে; কিছু ক্ষেত্রে অরাজক পরিস্থিতিও আমরা দেখেছি। কিন্তু, এটাও ঠিক যে সমাবেশ কর্মসূচি ছাড়াও এরকম ঘটনা ঘটেছে। সেটা কখনো হয়েছে হরতালের নামে, কখনো অবরোধের নামে, কখনো অন্য কোন কর্মসূচির নামে। সেক্ষেত্রে সমাবেশ কর্মসূচি থেকেই বরং এরকম ঘটনা ঘটেছে কম। আর যদি জনজীবনে নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করি, তাহলে বলতে হয় নিকট অতীতেই আমরা রাস্তায় যান চলাচল বন্ধ করে সরকারি দলের ছাত্রসংগঠনের শোভাযাত্রা দেখেছি, ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবসে’ও সরকারি দলের রাজনৈতিক কর্মসূচির কারণে তীব্র যানজট হতে দেখেছি। সুতরাং, এটা বলা যায় না যে সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিজনিত কোন কারণ থাকলে সেটা পুলিশকে স্পষ্টভাবে বলতে হবে। এরকম যদি হয় যে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি বা অন্য কোন দলের কেউ কোন ষড়যন্ত্র করছে এবং গোয়েন্দাদের সেটা জানা তাহলে ‘অপরাধ সংঘটনের অভিপ্রায়ে’ তাদেরকে গ্রেফতার করা হোক, মানুষকে জানতে দেয়া হোক। না হলে সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্র কায়েম চেষ্টার যে অভিযোগ সেটাই প্রমাণ হয়। অতীত নৈরাজ্যের জন্য সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, মামলাগুলো চলছে, সময়মতো রায় হবে। রায়ের জন্য সরকারি দল নিশ্চয়ই অপেক্ষায় আছে। কিন্তু, বিরোধীদল এবং বিরুদ্ধ মত ও পথকে দলন করে গণতন্ত্র বিকশিত হয় না। সমাবেশের অনুমতি না দিয়ে নিজেদেরকে গণতান্ত্রিক প্রমাণ করা যায় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে বিরোধীদলকে যেমন দেয়ালের বাইরে কথা বলতে দিতে হবে, তেমনি তাদের কোন দাবি যৌক্তিক হলে সেটাও বিবেচনায় নিতে হবে। গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কতোটুকু ভুল করেছে না করেছে, সেটা তাদের নিজস্ব পর্যালোচনা এবং আত্মসমালোচনার বিষয়; সরকারি দলের নেতারা বারবার এ ভাঙা রেকর্ড বাজিয়ে তাদেরকে মতপ্রকাশ থেকে দূরে রাখতে পারেন না। দেশে এখন সামরিক শাসনামলের মতো ঘরোয়া রাজনীতি নেই যে সরকার বড় একটি রাজনৈতিক দলকে ময়দানে সমাবেশ করতে দেবে না। সমাবেশের অনুমতি না দেয়ার সংস্কৃতি যতো দ্রুত শেষ হবে ততোই তা দেশ, সরকার এবং গণতন্ত্রের জন্য মঙ্গল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান বেড়েছে কতটুকু?

মে ১, ২০২৬

আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মে ১, ২০২৬
ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT