চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনাড়ম্বর আয়োজনে ছেলের জন্মদিন পালন করবেন অপু

সুদীপ্ত সাইদ খানসুদীপ্ত সাইদ খান
১২:১৮ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

২৭ সেপ্টেম্বর চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন। আর দিনটি স্মরণীয় করে রাখার জন্য ছেলের জন্মদিন উপলক্ষে মা অপু বিশ্বাস আয়োজন করেছেন জন্মদিনের পার্টি। বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।

ছেলের জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। জন্মদিনের উপহার হিসেবে তিনি ছেলেকে দিচ্ছেন স্বর্ণের মুকুট। আর কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি।

জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকার জন্য অপু আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খানের বন্ধু, আত্মীয়, পরিচিতজন আর চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদেরসহ আরও অনেককে।

ছেলের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে শাকিব খান থাকছেন কি না এ ব্যাপারে অপু বিশ্বাস খানিকটা দ্বিধায় আছেন। তিনি বলেন, ‘ছেলের প্রথম জন্মদিনে শাকিব হয়তো আসবে।’

তবে বুধবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন শাকিব। এরপর নিজ উপস্থিতিতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন তিনি।

২০০৮ সালে গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের প্রথম সন্তান জয়ের।

Reneta

তবে বিষয়টি এতবছর গোপন থাকলেও চলতি বছরের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু এবং প্রকাশ করেন শাকিব খান তার স্বামী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসআব্রামশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

মে ১৯, ২০২৬

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT