চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে মুক্তি পাচ্ছে ইমপ্রেসের ‘ফাগুন হাওয়ায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ১৪, মার্চ ২০১৯
বিনোদন
A A

দেশে ও দেশের বাইরে তুমুল প্রশংসার পর এবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে।

শুক্রবার (১৫ মার্চ) থেকেই ‘ফাগুন হাওয়ায়’ আইফ্লিক্সে দেখা যাবে। অনলাইনে চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষ্যে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় একটি সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও গণমাধ্যাম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম) ও চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন।

আইফ্লিক্সের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র  ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির, আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার জনাব ইমরুল করিম সহ আর অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘ফাগুন হাওয়ায়’-এর পরিচালক তৌকীর আহমেদ, অভিনেতা সিয়াম আহমদে ও নুসরাত ইমরোজ তিশা।

মুক্তির এক মাসের মধ্যে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ইমপ্রেস বরাবরই দেশিয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে চলচ্চিত্র নির্মাণ করে আসছে। মুক্তিযুদ্ধের উপর একক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। তবে ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র নির্মাণের যে অভাব দীর্ঘদিন ধরে ছিলো, ‘ফাগুন হাওয়ায়’ এর মধ্য দিয়ে সেই অভাব কিছুটা হলেও ঘুচলো। আর এ কারণেই হলে মুক্তির পর পরই আরো বেশি মানুষের কাছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ এর সুবাতাস ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। যেন দেশে ও দেশের বাইরে তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দেখে একটু হলেও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কিছুটা হলেও আঁচ করতে পারেন।

Reneta

আইফ্লিক্সের সাথে ‘ফাগুন হাওয়ায়’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনেক বড় ছবি হয়েছে এমনটা আমরা বলিনি, তৌকীরও বলেনি। আমরা বলেছি ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র আমরা নির্মাণ করেছি। আর এই ছবিটি যে শুধু দেশে দর্শক নন্দিত হয়েছে তাই নয়, সারা পৃথিবীর বাঙালি দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। যেভাবে সম্ভব তারা ছবিটি দেখতে চান। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। আর তাদের কথা বিবেচনা করেই অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। বাংলাদেশের দর্শকরাতো বটেই, সারা পৃথিবীর দর্শকরা এখন ছবিটি দেখতে পাবেন।

চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, বাংলা বিনোদন জগতে আজকে একটা ঐতিহাসিক দিন। কারণ বিনোদনের যে কন্টেন্টগুলো আমরা তৈরী করি সেগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আইফ্লিক্সের কল্যাণে আজকে আমাদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ বিশ্ব দরবারে বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেল।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। গত ১৫ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পায় সময়ের আলোচিত চলচ্চিত্রটি। দেশে মুক্তির পর চলচ্চিত্রটি এখন চলছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

ছবি: জাকির সবুজ

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াতইমপ্রেসতিশানুসরাত জেরীফরিদুর রেজা সাগরফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মালিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশাইখ সিরাজসাজু খাদেমসিয়ামহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT