চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধিনায়ক’ মিরাজের ব্যাটে রাজশাহীর প্রথম জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা টাইটানসের ব্যাটসম্যানদের বেঁধে রেখে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা। বাকি কাজ সারতে বেগ পেতে হয়নি রাজশাহী কিংসের ব্যাটসম্যানদের। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দৃঢ়তাপূর্ণ অর্ধশতকে ১১৮ রানের পথ রাজশাহী পাড়ি দিয়েছে ৭ বল হাতে রেখে, ৩ উইকেট খরচায়।

বুধবার রাতের ম্যাচে রাজশাহী পেয়েছে ৭ উইকেটের জয়। ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিপিএল শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল দারুণভাবে।

ব্যাটিংঅর্ডারে অদল-বদল করে সফল কিংস অধিনায়ক মিরাজ। চমকে দিয়ে তিনে নামা এ ডানহাতি ব্যাটসম্যান খেলেন ৫১ রানের ইনিংস। ৪৫ বল মোকাবেলার ক্যাপ্টেন্স-নকে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার। মুমিনুল হকের ৪৪ রানের ইনিংসটিও ছিল বেশ কার্যকরী।

ওপেনিংয়ে মোহাম্মদ হাফিজের সঙ্গী হন মুমিনুল। তাইজুল ইসলামের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে হাফিজ (৬) যখন সাজঘরে ফেরেন দলের রান তখন ১.২ ওভারে ১১। তিন নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক মিরাজ।

দ্বিতীয় উইকেটে মুমিনুল-মিরাজের ৮৯ রানের জুটিই নিয়ে কিংসদের নিয়ে যায় জয়ের কাছে। তবে লক্ষ্যে নোঙর করার আগেই মুমিনুল ও মিরাজ অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফিরলে জয় পেতে অপেক্ষা বাড়ে পদ্মাপাড়ের দলটির। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে বন্দরে পৌঁছায় তারা।

চার নম্বরে ব্যাট করতে নামা সৌম্য সরকার ১১ ও লরি ইভান্স ১ রানে অপরাজিত থাকেন।

Reneta

টি-টুয়েন্টি সংস্করণে মিরাজের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪১ রানের অপরাজিত ইনিংস। বুধবার রাতের ম্যাচে সেটি ছাড়িয়ে যান আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। অধিনায়কের ভার যে সহজেই বইতে পারছেন তারই নমুনা ৫১ রানের দায়িত্বশীল ইনিংসটি।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরও লড়াই করার পুঁজি পায়নি খুলনা টাইটানস। মাহমুদউল্লাহ রিয়াদের দল ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি তুলতে পারেনি মোস্তাফিজুর রহমান ও ইসরু উদানার নিয়ন্ত্রিত বোলিংয়ে।

স্টার্লিং ১৬, জুনায়েদ ২৩, ডেভিড মালান ২২, ডেভিড ওয়াইজ ১৪ রান করলে তিন অঙ্ক পেরোয় টাইটানস।

৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন উদানা। কোটা পূরণ করা মোস্তাফিজ ১৮ রানে নেন ২ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা-রাজশাহীবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT