চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধরাকে ‘সরি’ বললেন বাপ্পী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
বিনোদন
A A

অধরাকে ভালোবাসে বাপ্পী! তাকে পাওয়ার জন্য বাপ্পী ব্যাকুল। কিন্তু অধরা তাকে এতোটা পাত্তা দেয়না বাপ্পীকে। বারবার প্রপোজ করা সত্ত্বেও অধরা ফিরিয়ে দেন বাপ্পীকে। এসময় চটে যান বাপ্পী, রাগ করে অধরার শখের মুঠোফোনটি ভেঙে ফেলেন! এতে ভীষণ মন খারাপ হয় অধরার। ঠিক করেন, বাপ্পীর সঙ্গে আর কথাই বলবেন না। অধরার এই রাগ ভাঙতে বাপ্পী নানা ছলচাতুরীর আশ্রয় নেন। একটা সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে হলুদ গাদা ফুল এবং গোলাপ বিছিয়ে ‘সরি’ বলেন। এতে মন গলে যায় অধরায়। এরপর কি দুজনার মধ্যে প্রেম জমে ওঠে?

বাকিটা বলতে চাইলেন না অধরা খান। চ্যানেল আই অনলাইনকে জানালেন, এখন বললে তো আর টুইস্ট থাকবে না। দর্শকরা হলে গিয়ে দেখলে বুঝতে পারবে আসলে ঘটনা কি হয়! বাপ্পী-অধরা যে ছবিতে অভিনয় করছেন তার নাম ‘নায়ক’। পরিচালনা করছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করছেন মৌসুমি, অমিত হাসান প্রমুখ।

বাপ্পী বলেন, আমি ছবির নায়ক, আমি ছবির ভিলেন। দেখা যাবে, কখনও নায়িকার কাছে আমি ভিলেন হয়ে গেছি, আবার তার কাছেই আমি নায়ক হয়ে আছি। চরিত্রটিতে অনেক বড় গুরুদায়িত্ব রয়েছে। এই ছবিতে ৭২ টি দৃশ্য থাকবে, যার ৭০ টিতে আমি থাকব। প্রতিটি জায়গায় আমার চরিত্রে থাকবে নানা নাটকীয়তা। মোটকথা একটি ছেলের ইচ্ছেপূরণ নিয়েই এই নায়কের গল্প।

নির্মাতার ভাষ্য, ‘আমরা যারা পুরনো চলচ্চিত্র নির্মাতা আছি, ফিল্মের বাজারটা ঠিক ধরতে পারছি না। তাছাড়া আগের চিন্তাধারায় ছবি বানালে আর চলবে না। এতদিনে চলচ্চিত্রের বাজার ও দর্শকদের মতি-গতি বুঝলাম। দর্শক আসলে কেমন ধরনের ছবি পছন্দ করেন সেটা বুঝেছি। এ চিন্তা থেকে ‘নায়ক’ ছবিটি হবে একটি কোয়ালিটি সম্পন্ন ছবি।

বর্তমানে আশুলিয়ায় ‘নায়ক’ ছবির শুটিং চলছে। আজ (বুধবার) সেখানে শুটিং শেষ বৃহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। ‘নায়ক’ প্রযোজনা করছে জাদুকাঠি মিডিয়া। গেল জানুয়ারিতে এফডিসিতে মহরতের মাধ্যমে এই ছবির শুটিং শুরু হয়। বর্তমানে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। জানা গেছে, আগামী ২৫ মার্চ এই ছবির শুটিং শেষ হবে, পরের মাসে গানের শুটিং হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরাইস্পাহানি আরিফ জাহাননায়কবাপ্পীমৌসুমিলিড বিনোদন
শেয়ারTweetPin3

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT