চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত নিউজিল্যান্ডের পক্ষে, বর্তমান ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের রোমাঞ্চ সেমিফাইনালে গড়াচ্ছে। প্রথমে মুখোমুখি নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ম্যানচেস্টারে কোহলিদের পরীক্ষা উইলিয়ামসনদের বিপক্ষে।

সেমিতে জিতলে আসরের প্রথম দল হিসেবে শিরোপার মঞ্চে যাওয়ার টিকিট মিলবে ভারত বা নিউজিল্যান্ডের। একদিন পর দ্বিতীয় সেমিতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তখন পরীক্ষা ইংলিশ-অজিদের মধ্যকার বিজয়ীর বিপক্ষে।

মুখোমুখি যখন নিউজিল্যান্ড ও ভারত, সাম্প্রতিক পারফরম্যান্স ভারতের আধিপত্যের কথা বলছে। চলতি বছর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে কিউইদের ৪-১ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

সবমিলিয়ে সর্বশেষ ৭ লড়াইয়ে ভারতের ছয় জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে মাত্র একটি ম্যাচে। সাম্প্রতিক পারফরম্যান্সের এই হিসাব বিরাট কোহলির দলকে চাঙাই রাখবে।

তবে বিশ্বকাপে অতীতে ফলাফল হওয়া ৭ ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্ব আসরে ৭ বারের সাক্ষাতে কিউইদের ৪ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৩টিতে।

চলতি আসরের লিগপর্বে দুই দলের মধ্যকার ম্যাচটি অবশ্য ভেসে যায় বৃষ্টিতে। তাতে দুদলের মুখোমুখি শক্তির পরীক্ষার শেষ অধ্যায়ের সুযোগটি হাতছাড়া হয়েছে!

Reneta

২০০৩ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও ভারত। বিশ্বমঞ্চে শেষবারের সাক্ষাতে জয় পেয়েছে ভারতই।

আগের সাতবারের সাক্ষাতে ছয়বারই রান তাড়া করা দল জয় পেয়েছে। তবে ইংল্যান্ডের কন্ডিশনে এবার যে রান তাড়া করে জেতা সহজ হবে না সেটি এরইমধ্যে প্রমাণিত।

একদিকে বিশ্বকাপের পরিসংখ্যান, যা এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে ভারতের হয়ে। ওল্ড ট্রাফোর্ডে কার জয় হবে? জানতে আর কয়েকঘণ্টা অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT