চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত যাত্রী আর ক্ষতিগ্রস্ত লাইনের কারণে সমস্যায় রেল চলাচল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরে আটকে পড়া ট্রেনটি চলে গেলেও অতিরিক্ত যাত্রী ও ক্ষতিগ্রস্ত লাইনের কারণে সমস্যায় পড়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন। সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ৫০ মিটার রেলনাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেল কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানা গেছে।

এরআগে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে প্রায় সোয়া তিন ঘণ্টা আটকে থাকে দুই পাশের ট্রেন। লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ার পর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যে যাত্রা শুরু করে। লাইন সাময়িকভাবে মেরামত করলেও তা পূর্ণশক্তিতে সব ট্রেন চলাচলের উপযোগী না হওয়ায় আবার বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে বিশেষ ব্যবস্থায় আটকে থাকা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত একই ব্যবস্থায় বনলতা ও একতা এক্সপ্রেস পারাপারের চেষ্টা চলছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর দুইপাশে নিকটবর্তী স্টেশনগুলোতে আরো কয়েকটি ট্রেন আটকে আছে বলেও জানা গেছে।

ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ফ্যান পেজগুলোতে বিভিন্ন ট্রেনের বিলম্বের খবর ও যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুতে নতুন করে দেখা দেয়া সমস্যার কারণের ঢাকা থেকে সেতু হয়ে যাওয়া বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে এবং দুই ঘণ্টা থেকে শুরু করে ছয় ঘন্টা পর্যন্ত বিলম্বের শঙ্কার কথা জানান যাত্রীরা।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে খুলনাগামী এ ট্রেনটির ছ নাম্বার বগির বা পাশের দু’টি চাকা লাইনচ্যুত হয়। বগি লাইচ্যুত হওয়ার কারণে উত্তরাঞ্চল ও খুলনা অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া যাত্রীরা পড়ে যায় চরম দুর্ভোগে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনট্রেন চলাচলট্রেনের বগি লাইনচ্যুত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT