চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত মাংস খেলে যা হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা একদমই সবজি খেতে চান না। শুধু মাংস দিয়ে ভাত খেয়ে ওঠার অভ্যাস তাদের। হয়তো আপনি নিজেও এমন। মাংসে প্রয়োজনীয় উপাদান প্রোটিন আছে। কিন্তু শরীরের প্রয়োজনের চাইতে বেশী মাংস খেয়ে ফেললে হতে পারে নানা সমস্যা। জেনে নিন অতিরিক্ত মাংস খেলে কী হয় শরীরে সেই সম্পর্কে।

কোষ্ঠকাঠিণ্য: ফল, শাক, সবজি এবং হোল গ্রেইনের মতো প্রচুর পরিমাণ ফাইবার মাংসে নেই। ফলে ফাইবারের অভাবে কোষ্ঠকাঠিণ্য দেখা দেয় অতিরিক্ত মাংস খেলে।

হৃদপিণ্ডের সমস্যা: ফাইবারের আরেকটি গুণ হলো কোলেস্টেরল শুষে নিয়ে হৃদপিণ্ডকে ভালো রাখে। অতিরিক্ত লাল মাংস খেলে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়। ফলে রক্তনালী বন্ধ হয়ে হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে।

কিডনিতে পাথর: যারা অতিরিক্ত মাংস খায় তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশী থাকে। প্রাণীজ প্রোটিনে পিউরিন থাকে যা ভেঙ্গে ইউরিক এসিডে পরিণত হয়। অতিরিক্ত ইউরিক এসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়।

ঘুম ঘুম ভাব: প্রোটিন এনার্জি দেয়। তবে সঙ্গে সঙ্গে নয়, বেশ অনেক সময় পরে। কিন্তু কার্বোহাইড্রেট না খেয়ে অতিরিক্ত মাংস খেলে ক্লান্ত লাগে। কারণ কার্বোহাইড্রেট খুব সহজেই ভেঙ্গে মস্তিষ্কে গ্লুকোজ পাঠায়। প্রোটিন ভাঙতে অনেক সময় লাগার কারণে শুধু মাংস খেলে দুর্বলতা এবং ঝিম ঝিম ভাব তৈরি হয়।

Reneta

নিষ্প্রাণ চুল এবং ত্বক: শাক-সবজি কম খেয়ে অতিরিক্ত মাংস খেলে শরীরে ভিটামিন সি এর অভাব হতে পারে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়তা করে। ফলে ভিটামিন সি এর অভাব হলে ত্বক এবং চুল নিষ্প্রাণ হয়ে যায়।

ঘন ঘন অসুস্থতা: ভিটামিন সি এর অভাবে ঘন ঘন সর্দি-কাশির সম্ভাবনা থাকে। যদি অতিরিক্ত মাংস খাওয়ার অভ্যাস থাকে, তাহলে সাথে লেবু এবং কাঁচামরিচ খান। নাহলে ভিটামিন সি এর অভাব হয়ে যাবে শরীরে।

ক্যানসারের ঝুঁকি বাড়ে: গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে ৮ আউন্সের বেশী লাল মাংস খেলে ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস এবং মাংসের তৈরি নানারকম খাবার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

পানিশূন্যতা: বারবিকিউ পার্টিতে অনেক মাংস খাওয়ার পরে কিংবা বিয়ে বাড়িতে ভুড়িভোজের পরে খুব ঘন ঘন তৃষ্ণা পায়? প্রোটিন থেকে ইউরিক এসিড তৈরি হওয়ার কারণে ভারী খাবারের পরে শুধু তৃষ্ণা পায়। এসময়ে অতিরিক্ত পানির চাহিদা তৈরি হয় শরীরে। তাই একটু পর পর পানি পান করা উচিত।-রিডার্স ডাইজেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডনিমাংসহৃদপিণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT