চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিশনের মাধ্যমে বামবায় নতুন সদস্য সংগ্রহ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

১৯৮৭ সালে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে কনসার্টের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এর। সেই থেকে শুরু।

দীর্ঘ তিন দশক ধরে দেশের ব্যান্ড সংগীতের একমাত্র এই সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দেশীয় ব্যান্ডের প্রসার ও প্রতিভাবান ব্যান্ডগুলোকে স্থায়ী একটি প্লাটফর্ম দেয়ার লক্ষ্যে। আর সেই লক্ষ্যে এবারও সংগঠনটি আয়োজন করলো নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম।

৭ ফেব্রুয়ারি যমুনা ফিউচারে পার্কের ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ প্রাঙ্গণে আড়ম্বর এক অডিশনের মাধ্যমে হলো নতুন সদস্য বাছাই অনুষ্ঠান। যাতে অংশগ্রহণ করে সারাদেশ থেকে আসা ১৭টি ব্যান্ডদল। এই অডিশন পর্বের নাম দেয়া হয় ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’।

Banglabid

যাতে বিচারকের আসনে বসা ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ, সহসভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ সম্পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ সম্পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)। কার্যকরী পরিষদের ব্যান্ড সদস্য সোলস, দলছুট, নেমেসিস, পাওয়ারসার্জও ছিলো। বিকাল ৪টা থেকে শুরু হয়ে এই অডিশন পর্ব চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

এর আগে বামবা নতুন বছরে ১৩ জানুয়ারি সারা বাংলাদেশ এর সকল ব্যান্ড এর মধ্য থেকে নতুন সদস্য ব্যান্ড অন্তর্ভূক্তির আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণে বামবা ব্যাপক সাড়া পায়। সারা দেশ থেকে ৮৫ টি জনপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্য অন্তর্ভূক্তির আবেদন করে। এই ৮৫ ব্যান্ড থেকে ১৭ টি ব্যান্ডকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশনের প্রাঙ্গণে অডিশনের আহ্বান জানানো হয়। সেই ১৭ ব্যান্ড নিয়ে চলে সাড়ে চার ঘন্টার জ্যাম সেশন। এতে ১৭ টি ব্যান্ড তাদের নিজস্ব ধারার একটি করে গান পরিবেশন করে।

এই জ্যাম সেশন ইয়ামাহা মিউজিক বাংলাদেশ সহযোগীতায় এবং বামবা এর বর্তমান সদস্য ব্যান্ড দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে বামবা এবং ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এবং বামবার মধ্যে একটি চুুক্তি সাক্ষর হয়। যে চুক্তি বাংলাদেশ মিউজিক ইন্ডাষ্ট্রি এর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে বলে মনে করছে বামবা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টসেলওয়ারফেইজবামবালিড বিনোদনহামিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT