চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোচালকের হাতে ‘মারধরের’ শিকার কুবি শিক্ষার্থী

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
৩:০৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২২
শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী আব্বাস উদ্দীনকে স্থানীয় রবিউল নামে অটোচালক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৪ আগস্ট) কোটবাড়ি মোড়ের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অটোচালক আবুল কালাম বলেন, শিক্ষার্থী আব্বাস উদ্দীন রবিউলের (অভিযুক্ত) অটোতে বসে ছিলেন। রবিউল অটো ছাড়তে দেরি করলে তিনি অন্য অটোতো উঠে যান। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে সেই ছাত্রকে অটোতে উঠতে বাধা দেন এবং  গালাগালি শুরু করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধারালো কিছু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

আহত শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে আনা হলে, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিক্যালে  পাঠিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মাহমুদা আক্তার (মুক্তা) বলেন, তার পুরো শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। চোখে  ও বুকের দুই পাশে গুরুতর আঘাত পেয়েছে। তার চোখের আঘাতের কারণে মস্তিষ্কেও সমস্যা হতে পারে। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আগে বলা যাচ্ছে না সে মস্তিষ্কে আঘাত পেয়েছে কিনা।

এই ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোটবাড়ি মোড় অবরোধ করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করেন ও  অভিযুক্ত রবিউলকে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।

Reneta

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলছি। যতদ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

অভিযোগের প্রেক্ষিতে কোটাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন বলেন, প্রক্টর আমাদের ঘটনা জানানো মাত্রই আমরা তার ছবি সংগ্রহ করে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিক্সা চালককুবিকুবি শিক্ষার্থীকুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT