চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজয়ের মুখোমুখি অজয়, রাজামৌলির কাণ্ডে নাখোশ বনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বিশ্বব্যাপী মহামারীর কারণে গেল বছর প্রায় সব খাতই বিপর্যস্ত। গুনতে হয়েছে ব্যাপক লোকসান। এরমধ্যে অন্যতম চলচ্চিত্র শিল্প। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় শুধু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোকসানের পরিমাণ ৪ হাজার কোটি টাকা!

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহগুলো আবারো খুলে দিলেও যেন ক্ষতি পুষিয়ে নেয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না সিনেবিশ্লেষকরা। যার মূল কারণ হলো, বড় বাজেটের সিনেমা একই দিনে মুক্তির সিদ্ধান্ত!

সম্প্রতি ছবি মুক্তির দিন নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে দুই ছবির নির্মাতার মধ্যে। যাদের একজন হলেন বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবং অপরজন বলিউড প্রযোজক বনি কাপুর।

মূলত এই দুই নির্মাতা-প্রযোজকের সিনেমা যথাক্রমে, ‘আরআরআর’ এবং ‘ময়দান’ মুক্তি নির্ধারণ করা হয়েছে একই সময়ে। তবে মজার বিষয় হলো দুই সিনেমাতেই অভিনয় করছেন অভিনেতা অজয় দেবগন!

যদিও অজয় আগে থেকেই ‘আরআরআর’ এর পরিচালক রাজামৌলিকে পরামর্শ দিয়েছিলেন, যাতে তিনি ‘আরআরআর’ এর মুক্তির জন্য প্রথমে বনি কাপুরের পরামর্শ করে নেন। কিন্তু অজয়ের কথা এড়িয়ে যান পরিচালক রাজামৌলি। ময়দানের প্রযোজক বনি কাপুরের সঙ্গে পরামর্শ ছাড়াই ‘আরআরআর’ এর মুক্তির দিন ঠিক করেন ১৩ অক্টোবর।

অন্যদিকে বনি কাপুর প্রযোজিত ছবির মুক্তির দিন ৬ মাস আগেই ঠিক ঠিক হয়ে গিয়েছিল। ‘ময়দান’ এর মুক্তির দিন আগামি ১৫ অক্টোবর ঠিক করা হয়। আর তাতেই পরিচালক রাজামৌলির সিদ্ধান্তে ক্ষুব্ধ হন প্রযোজক বনি কাপুর।

Reneta

এবিষয়ে তিনি মন্তব্য করেন, ঘটনাটা বিচলিত হওয়ার মতোই। এটা খুবই অনৈতিক। আমি আমার ছবি ‘ময়দান’ এর জন্য ৬ মাস আগেই মুক্তির দিন ঘোষণা করে দিয়েছিলাম। ইন্ডাস্ট্রিকে নিরাপত্তা দিতে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে এখন। কিন্তু উনি (রাজামৌলি) এগিয়ে গেলেন নিজের মতো।

‘ময়দান’ ছবিতে ভারতীয় ফুটবল কোচ সাইয়েদ আব্দুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অন্যদিকে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিরও মুখ্য চরিত্রে রয়েছেন অজয় দেবগন। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর।

ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। এখন দেখার বিষয় পাশাপাশি সময়ে মুক্তির অপেক্ষায় থাকা এই দুই সিনেমার বক্স অফিস আয় নিয়ে সংঘর্ষ কেমন হয়?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয়অজয় দেবগনআরআরআরআলিয়া ভাটএস এস রাজামৌলিজুনিয়র এনটিআরবনি কাপুররাজামৌলিরামচরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT