যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি পৌঁছান বলে জানিয়েছে ফক্স নিউজ।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হোয়াইট হাউজে নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সাক্ষাৎ দেবেন।
এটি হবে রিপাবলিকান নেতা ট্রাম্পের সঙ্গে চলতি মাসে নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয় পাওয়া ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী মামদানির প্রথম বৈঠক।








