চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক গানের শুটিংয়ে লেগেছিল ১৬ টন টমেটো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
বিনোদন
A A

২০১১ সালে মুক্তি পেয়েছিল জয়া আখতার পরিচালিত ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সম্প্রতি (১৫ জুলাই) সেই ছবিটি মুক্তির এক যুগ পূর্ণ করলো। কিন্তু মুক্তির এতটা বছর পেরোনোর পরও এখনো যেন ছবিটিতে নতুনত্বের ছোঁয়া মেলে! কেননা বলিউডের এমন কমেডি-ড্রামা ঘরানার ছবি খুব কমই তৈরি হয়েছে!

কিন্তু ছবিটি মুক্তির এতটা বছর পর এই ছবির টোমাটিনা উৎসবের কথা মনে আছে কি? যেখানে ‘এক জুনুন’ গানে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওল নাচে মেতেছিলেন! ছবিতে প্রদর্শিত সেই গানটি টোমাটিনা ফেস্টিভ্যালের কারণে বেশ চর্চিত হয়েছিল দর্শকমহলে!

কিন্তু জানেন কি কত টন টমেটো অর্ডার করতে হয়েছিল সেই গানের শ্যুটিংয়ের জন্য? এ বিষয়ে ছবিটির মুক্তির সময় প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেছিলেন, উৎসবটিকে বাস্তব সম্মত দেখাতে সেই সময় প্রচুর টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল তাদের। কারণ স্পেনে টমেটো তখনও পাকেনি! ফলে পর্তুগাল থেকে ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল!

শোনা যায়, শুধু টমেটোর দাম এবং সেখানে আনতে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা!

ছবি মুক্তির সময় জয়া আরও জানিয়েছিলেন, একই জায়গায় তিনি টোমাটিনা উৎসবের শুটিং করেছিলেন যেখানে এটি আসলে ঘটেছিল। সুতরাং, তাকে এটির জন্য বুনিওল শহরের জায়গাটি বুক করতে হয়েছিল। তবে বুনিওলের বাসিন্দারা অত্যন্ত আপ্লুত ছিলেন এ বিষয়ে। কারণ তারা সেই বছর দুই বার টোমাটিনা উৎসবটি উদযাপন করেছিল। একবার স্পেনের জন্য এবং একবার ভারতের জন্য!

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভয় দেওলক্যাটরিনা কাইফফারহান আখতারহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT