চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের কোচের প্রস্তাবও ফিরিয়েছেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন জিনেদিন জিদান। আকর্ষণীয় বেতন থাকার পরও তা প্রত্যাখ্যান করেছেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক শিরোপা জেতানো ফরাসি কোচ।

কাতার বিশ্বকাপে আলো ছড়ানো যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে কোচ গ্রেগ বেরহাল্টারের। জিদানকে ৩ বছরের চুক্তিতে কোচ হওয়ার প্রস্তাব দেয় ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক দেশটি। আগ্রহ দেখাননি বিশ্বজয়ী কিংবদন্তি।

দ্বিতীয় দফা রিয়ালের দায়িত্ব ছাড়ার পর জিদান আপাতত বিরতিতে আছেন। ২০২১ সালে সবশেষ রিয়ালের ডাগআউটে দেখা গিয়েছিল তাকে। পরে একাধিক ক্লাব ও জাতীয় দলে কোচের জন্য তার নাম আসলেও ডাগআউটে ফেরেননি।

ফ্রান্সের কোচ হওয়ার জোর আলোচনাও ছিল। দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ফরাসিরা। সেই আশায় গুড়েবালি। জিদান ফ্রান্স ছাড়া অন্য কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম লে’কিপে। ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা ব্রাজিল ও পর্তুগালের কোচ হওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বলে খবর।

কোনো জাতীয় দলে কোচিং না করালেও বেশ সফল ক্যারিয়ারই জিদানের। রিয়ালকে ২৬৩ ম্যাচে খেলিয়ে ১৭৪ জয়ের পিঠে ৫৩ ড্র এনে দিয়েছে। হার সবে ৩৬ ম্যাচে। ২০১৬ থেকে ২০১৮ সময়ে লস ব্লাঙ্কোসদের চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন শিরোপা এনে দিয়েছেন। দুবার করে লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপও জিতেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানফ্রান্সব্রাজিলযুক্তরাষ্ট্ররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT