বিচার অঙ্গনে যে কোন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলাদা সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় শতাধিকবার সময় নিয়ে তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।






