চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার জীবনের একটা ছায়া সরে গেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

নিজের জীবনে ছায়া হয়ে পাশে ছিলেন সদ্য প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুল। এমনটাই মনে করেন ঢাকাই সিনেমার ‘দাবাং’ খ্যাত চিত্রনায়ক জায়েদ খান। তাকে হারিয়ে শোকাহত এই নায়ক।

মাসুম বাবুলের সাথে সখ্যতা ছিলো জায়েদ খানের। জায়েদ যখন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন, তখন প্রায়শই সাথে দেখা গেছে মাসুম বাবুলকে। এই নৃত্য পরিচালকের শেষ যাত্রাতেও পাশে ছিলেন জায়েদ। তার জানাজা থেকে শুরু করে দাফনকার্য পর্যন্ত জায়েদ খান ছিলেন।

মাসুম বাবুলকে হারিয়ে স্বজন হারানোর শোক অনুভব করছেন এই চিত্রতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।

মাসুম বাবুলের সাথে নিজের একটি ছবি শেয়ার করে জায়েদ লিখেছেন, ‘কখনও আর এভাবে বাবা-ছেলে একসাথে দাঁড়ানো হবে না। কেউ বলবে না আব্বা এভাবে দাঁড়া। কত স্মৃতি কত ঘটনা আপনার সাথে। এগুলো কোনভাবেই ভুলে থাকা যাবে না।’

মাসুম বাবুলকে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে জায়েদ আরও বলেন,‘আপনাকে নিয়ে লিখতে গেলে লেখার শেষ হবে না। আমার জীবনের একটা ছায়া সরে গেল। আপনি ছিলেন চলচ্চিত্রের একটা ডিকশনারি। আল্লাহ আপনাকে পরপারে শান্তিতে রাখুন বাবা।’

প্রায় দেড় বছর যাবৎ মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করে সোমবার (৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় মাসুম বাবুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সিনেমা জীবনে তিনি প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন। তিনবার নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Reneta

ঢাকাই সিনেমার সুপারহিট ছবি ‘বেদের মেয়ে জোসনা’র নৃত্য পরিচালক হিসেবে বিশেষ পরিচিত মাসুম বাবুল। তার নৃত্য পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে বিক্ষোভ, মায়ের দোয়া, দাঙ্গা, কেয়ামত থেকে কেয়ামত, অবুঝ সন্তান, ত্যাগ, তুমি আমার অন্তরে অন্তরে, প্রেম যুদ্ধ, দেন মোহর, আঞ্জুমান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, হৃদয়ের কথা, কোটি টাকার কাবিন ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জায়েদজায়েদ খাননৃত্যনৃত্য পরিচালকমাসুমমাসুম বাবুললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT