চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খান ও পরাজিত প্রার্থী নিপুণের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল ঢাকাই সিনেমা!

রবিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জায়েদের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন নিপুণ। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে নিয়ে ‘জালিয়াতি’র মাধ্যমে নির্বাচনে জায়েদ পাশ করেছেন অভিযোগ তুলে নিপুণ ‘আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন দাবি করেন’!

ওইদিন সংবাদ সম্মেলনে নিপুণ কিছু ম্যাসেঞ্জারের চ্যাট স্ক্রিনশট দেখান। তিনি দাবি করেন, এই স্ক্রিনশটগুলো জায়েদ খানের।

নিপুণের এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জায়েদ। সেখানে তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চিত্রনায়িকা নিপুণকে প্রধান আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জায়েদ বলেন, নিপুণের বিরুদ্ধে আমি বাদী হয়ে ডিজিটাল আইনে মামলা করবো। কারণ, ডিজিটাল আইনে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে কোনো সমর্থিত সূত্র কিংবা সত্যিকারের সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো ছবি, কারো লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রাচার বা মিথ্যা প্রচার চালাতে পারবেন না। আমি মনে করি, যিনি সংবাদ সম্মেলনে স্ক্রিনশটগুলো দেখিয়েছেন, শুধু তিনি না- তারসাথে যারা সহায়ক হিসেবে ছিলেন, সবার নামে আমি একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবো।

জায়েদ বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনেছি, এটা একটা মিথ্যে অভিযোগ। আর আমার স্ক্রিনশটটি তিনি যাচাই বাছাই না করে আমার নাম বলে নিজে পড়ে দেশবাসীর সামনে আমাকে ছোট করেছেন। এটা একটা মানহানিকর কাজ। আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি, তিনি নিপুণের সংবাদ সম্মেলনের ভিডিওটি দেখছেন। তার পরামর্শেই আমরা মামলাটি গুছাচ্ছি। আজকে না হলেও আগামিকাল আমরা মামলাটি করবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়এফডিসিজায়েদনিপুণমামলামুনমুনসংবাদ সম্মেলনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ে আসর শুরু নেপালের, মালদ্বীপের জালে ভারতের গোল উৎসব

মে ২৫, ২০২৬

বিশ্বকাপে খেলতে ‘ঝুঁকি’ নেই মেসির

মে ২৫, ২০২৬

সচিব হলেন ৪ কর্মকর্তা

মে ২৫, ২০২৬

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT